ঘোড়ার গাড়ি কীভাবে গতিপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ঘোড়া যখন গাড়িকে টানে তখন গাড়িও সমান বলে ঘোড়াকে - টানে। ঘোড়ার সাথে গাড়িটি একটি দড়ি দ্বারা সংযুক্ত। ঘোড়া গাড়িটিকে সামনের দিকে টানার জন্য দড়ির মধ্যদিয়ে গাড়ির ওপর যে টান 1 প্রয়োগ করবে সেটা হচ্ছে ক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্রানুসারে গাড়িও দড়ির মাধ্যমে ঘোড়ার ওপর সমান ও বিপরীত টান T প্রয়োগ করবে। আসলে ঘোড়া এগোবার জন্য পা দ্বারা তির্যকভাবে মাটিতে আঘাত করে ফলে ভূমিও একটি সমান প্রতিক্রিয়া বল R ঘোড়ার পায়ের ওপর প্রয়োগ করে, এ প্রতিক্রিয়া বল অনুভূমিক ও উল্লম্ব উপাংশে বিভক্ত হয়ে যায়। উল্লম্ব উপাংশ V ঘোড়ার ওজনকে বহন করে আর অনুভূমিক উপাংশ F ঘোড়াকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করে। যখন এ F গাড়ির চাকা ও ভূমির মধ্যকার ঘর্ষণ বল [গণিত] এর চেয়ে বেশি হয় তখনই শুধু গাড়িটি সামনের দিকে এগোবে। এভাবে ঘোড়ার গাড়ি গতিপ্রাপ্ত হয়।
HSC Physics 1st Paper Chapter 4: নিউটনীয় বলবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 4: নিউটনীয় বলবিদ্যা · সৃজনশীল
ঘোড়ার গাড়ি কীভাবে গতিপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
এখানে, বস্তুর ভর, m = 80 gm = 0.08 kg
সুতার দৈর্ঘ্য, r = 60 cm = 0.6 m
প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, N = 120
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms-2
সময়, t = 1 min = 60 s
উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান T হলে,
অতএব, উদ্দীপকের বস্তুটি যখন উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান 6.8 N।উত্তর