চন্দ্রশেখর সীমার মাধ্যমে শ্বেত বামন ও নিউট্রন তারকার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
উত্তর: নক্ষত্রের ভর 1.4 সৌর ভরের চেয়ে কম হলে, নক্ষত্রটি যখন সংকুচিত হতে থাকে তখন এর শক্তি মুক্ত হতে থাকে কিন্তু এটি এমন একটি ধাপে পৌঁছায় যে এটি এর বহিঃস্থ আস্তরণকে উড়িয়ে দেয়। ফলে হঠাৎ করেই প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। এ বিস্ফোরণে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় শ্বেত বামন নক্ষত্র। নিউক্লীয় ফিউশান প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের জন্য কোনো হাইড্রোজেন ও হিলিয়াম এতে থাকে না অপরদিকে নক্ষত্রের ভর 1.5 থেকে 3 সৌর ভরের মধ্যে থাকলে, সংকোচনের সময়, এক পর্যায়ে, বহিঃস্থ আস্তরণ ছুড়ে দিয়ে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়। তখন এর মূল বস্তুর চাপ এত বেশি হয় যে, প্রোটন ও ইলেকট্রন একত্রিত হয়ে নিউট্রন গঠন করে। একে বলে নিউট্রন নক্ষত্র। ভর 1.4 সৌরভরের মধ্যে থাকলেই শ্বেত বামন এবং 1.5 থেকে 3 সৌরভরের মধ্যে থাকলেই নিউট্রন নক্ষত্রে পরিণত হতে পারে।
HSC Physics 2nd Paper Chapter 11: জ্যোতির্বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 11: জ্যোতির্বিজ্ঞান · সৃজনশীল
চন্দ্রশেখর সীমার মাধ্যমে শ্বেত বামন ও নিউট্রন তারকার মধ্যে পার্থক্য…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর