উদ্দীপকের চিত্রটি যে পরমাণু মডেলকে সমর্থন করে উহা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি বোর পরমাণু মডেলকে সমর্থন করে। নিচে বোর পরমাণু মডেল বর্ণনা করা হলো- ১. শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনা: প্রত্যেক পরমাণুর দুটি অংশ থাকে, একটি নিউক্লিয়াস এবং অপরটি ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রস্থলে সমস্ত ধনাত্মক চার্জ ও ভর কেন্দ্রীভূত থাকে যাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথেই ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক চার্জবিশিষ্ট ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। এ সকল সুস্থিত কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বলে। ২. কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবণা: পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা [গণিত] এর অখন্ড পূর্ণসংখ্যার গুণিতক। অর্থাৎ, 2 [গণিত] ইলেকট্রনের কৌণিক ভরবেগ [গণিত] এখানে, [গণিত] = ইলেকট্রনের ভর [গণিত] = ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ [গণিত] = শক্তিস্তরে ব্যাসার্ধ [গণিত] = প্লাঙ্কের ধ্রুবক ৩. শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা: যদি কখনো কোনো ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অপর একটি শক্তিস্তরে লাফ দিয়ে গমন করে তখন ঐ ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। এক্ষেত্রে যখন নিম্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তিস্তরে গমন করে তখন শক্তির শোষণ ঘটে। ফলে শোষণ বর্ণালির সৃষ্টি হয়। অপরপক্ষে, যখন উচ্চতর শক্তিস্তর হতে ইলেকট্রন নিম্নতর শক্তিস্তরে গমন করে তখন শক্তির বিকিরণ ঘটে। ফলে বিকিরণ বর্ণালির সৃষ্টি হয়। এভাবে যে পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ ঘটে তা উভয় কক্ষপথে ইলেকট্রনের শক্তির পার্থক্যের সমান।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি যে পরমাণু মডেলকে সমর্থন করে উহা বর্ণনা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর