২নং নমুনা বা ভিনোগর (CH3COOH) এর খাদ্য সংরক্ষণ কৌশল বর্নণা করা হলো:
ভিনেগার মূলত ইথায়নিক এসিড (CH3COOH) এর 6%-10% জলীয় দ্রবণ। যেটি মূলত দুর্বল জৈব এসিড, দুর্বলজৈব এসিড জরীয় দ্রবণে সামান্য বিয়োজিত হয়। ভিনেগার একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। বিভিন্ন কারণে খাদ্য সংরক্ষণে ভিনেগার সারাবিশ্বে ব্যাপক প্রসিদ্ধ এবং ব্যাপকহারে ব্যবহৃত হয়। এটির অন্যতম একটি কারণ হলো দুর্বল জৈব এসিড হওয়ায় এটি খাবারের সাথেই অনায়াসে গ্রহণ করা যায় এবং কোনো বাড়তি এসিডিটির সৃষ্টি হবেনা। এটি খাবারের যথাযথ pH মান ঠিক রাখে এবং খাদ্যদ্রব্য পচন থেকে রক্ষা করে। মূলত অম্লীয় হওয়ার ফলে এটি pH কমিয়ে দেয় ফলে খদ্যদ্রকে পচনসৃষ্টিকারী অনুজীব ব্যাকটেরিয়া জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়ার বংশবিস্তার সম্ভব হয়না। ভিনেগার উপস্থিত ইথায়নিক এসিড ব্যাকটেরিয়া ধ্বংসে যথেষ্ট। ভিনেগার সহজলভ্য এবং পাই প্রতিক্রিয়াবিহীন হওয়ায় যেকোনো মানুষ খুব সহজেই ভিনেগারকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করতে পারে, ভিনেগারের সাহায্য ফল, শাকসবজি, মাছ-মাংস ইত্যাদি সংরক্ষণ করা যায়। এটি জলীয় দ্রবনে সহজে মিশে গিয়ে খাদ্যের সুচ্মভাবে অনুজীবের প্রতিকূল পরিবেমের সৃষ্টি করে। ভিনেগারের ইথানয়িক এসিড অনু থেকে প্রোটন (H+) আবার মুক্ত হয় যা ব্যাকটেরিয়ার প্রোটিন ও চর্বিকে আর্দ্র বিশ্লেষিত করে।
CH3 - COOH + H2O ⇌ CH3COO- + H+
ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সম্ভব হয় না। এভাবেই খাদ্যসংরক্ষনে ভিনেগার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।