উদ্দীপক মতে A পাত্রের দ্রবটি হলো ব্লু ভিট্রিওল বা তুঁতে। ব্লু ভিট্রিওলকে কেলাসন পক্রিয়ার সাহায্যে পৃথক করা হয়। নিচে কেলাসন পদ্ধতিটি বর্ণনা করা হলো: ব্লু ভিট্রিওলকে কেলাসন পক্রিয়ায় পৃথকীকরণে কয়েকটি ধাপ ব্যবহৃত হয়। যথা-
i. নমুনা দ্রবণ প্রস্তুতকরণ: প্রথমে একটি বিকারে নির্দিষ্ট পরিমাণ ব্লু ভিট্রিওল নিয়ে ব্লু ভিট্রিওলের দ্রবণ প্রস্তুত করা হয়।
ii . উত্তপ্ত দ্রবণের পরিস্রাবণ: একটি গোল ফিল্টার কাগজকে চার ভাঁজ করে তা থেকে কোন বানিয়ে কোনটিকে ফানেলের উপর রেখে ফানেলটি স্ট্যান্ড ও রিং এর সাহায্যে সংযোগ করে ফিল্টার করা হয়। এতে পরিষ্কার পরিসুত দ্রবণ বেসিনে জমা হয়।
iii. পরিদ্রুত দ্রবণকে গাঢ়ীকরণ: এবার পরিদ্রুত দ্রবণকে বর্ণারের সাহায্যে ক্রমাগত তাপ দিয়ে গাঢ় করা হয় এবং অল্প পরিমাণ HCl যোগ করা হয়।
iv . তপ্ত গাঢ়ীকৃত দ্রবণ থেকে কেলাসন: গাঢ় HCl যোগকৃত তপ্ত দ্রবণকে বড় ছড়ানো তলার ডিশে রেখে ডিশটি অর্ধনিমজ্জিত রেখে ধীরে ধীরে শীতল করা হয়। ফলে ধীরে ধীরে ব্লু ভিট্রিওল এর কেলাস পৃথক হতে থাকে।
V. কেলাস পৃথকীকরণ ও শুষ্কীকরণ: দ্রবণসহ ডিশের তাপমাত্রা কক্ষ তাপমাত্রায় নেমে আসলে ডিশকে ধীরে ধীরে মাতৃদ্রবণে ঢালা হয়। তারপর সামান্য পানি দিয়ে ধৌত করে ফিল্টার কাগজ দিয়ে পানি মুক্ত করা হয়।
এভাবে ব্লু ভিট্রিওলের দ্রবকে পৃথক করা হয়।