রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল-ব্যাখ্যা কর।
উত্তর: রাসায়নিক সাম্যবস্থা একটি গতিশীল অবস্থা, স্থিতাবস্তা নয় । একটি উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, বরং এক সময় সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে তা সাম্যবস্তায় পৌছাঁয়, এ অবস্থায় বিক্রিয়া বন্ধ হয় না, বরং উভয় বিক্রিয়া সমান হারে চলতে থাকে । উদাহরণ স্বরূপ, আবদ্বপাত্রে H ও I এর বিক্রিয়ায় HI উৎপন্ন হয় । বিক্রিয়াটি উভমুখী এবং এক সময় সাম্যবস্থায় পৌছাঁয় । তখন ট্রেসার হিসেবে অল্প পরিমাণে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করলে সাম্যবস্থায় পরিবর্তন হয় না । কিন্তু HI এর কিছু আয়োডিন তেজস্ক্রিয় হয় । অর্থাৎ কিছু পরিমাণ HI (তেজস্ক্রিয়) উৎপন্ন হয়েছে এবং অতেজস্ক্রিয় HI বিয়োজিত হয়েছে । অতএব, রাসায়নিক সাম্যবস্থায় একটি গতিশীল অবস্থা ।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল-ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর