শেয়ারFacebookWhatsApp

Kc এর মান শূন্য হয় না কেন?

উত্তর: সাম্যধুবক Kc এর মান কখনো শূন্য হতে পারে না। কারণ ভরক্রিয়া সূত্রমতে একটি সাধারণ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, A + B HooI C + D সাম্যধ্রুবক, [গণিত] এক্ষেত্রে যদি Kc এর মান শূন্য হতে হয় তবে উৎপাদ C ও D এর মধ্যে হয় C এর ঘনমাত্রা [C] না হয় D এর ঘনমাত্রা [D] এর মধ্যে অন্তত একটিকে শূন্য হতে হবে। অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হতে হবে। কিন্তু বাস্তবে তা কখনোই হয় না। সুতরাং সাম্যধ্রুবক Kc এর মান কখনো শূন্য হতে পারে না।

HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল

Kc এর মান শূন্য হয় না কেন?

উদ্দীপক

পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের দু'টি মৌল X এবং Y। এদের যোজনী স্তরের বিন্যাস যথাক্রমে ns2np3 এবং ns²np4

Chittagong · 2017

উত্তর

৬ষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম, La(57) থেকে পরবর্তী লুটেসিয়াম Lu(71) পর্যন্ত পনেরটি মৌলকে ল্যান্থানাইড বা ল্যান্থানাইড সিরিজ বলে।

উত্তর

সাম্যধুবক Kc এর মান কখনো শূন্য হতে পারে না। কারণ ভরক্রিয়া সূত্রমতে একটি সাধারণ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, A + B HooI C + D সাম্যধ্রুবক, Kc=[C]×[D][A]×[B]\mathrm{K}_{\mathrm{c}}=\frac{[\mathrm{C}] \times[\mathrm{D}]}{[\mathrm{A}] \times[\mathrm{B}]} এক্ষেত্রে যদি Kc এর মান শূন্য হতে হয় তবে উৎপাদ C ও D এর মধ্যে হয় C এর ঘনমাত্রা [C] না হয় D এর ঘনমাত্রা [D] এর মধ্যে অন্তত একটিকে শূন্য হতে হবে। অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হতে হবে। কিন্তু বাস্তবে তা কখনোই হয় না। সুতরাং সাম্যধ্রুবক Kc এর মান কখনো শূন্য হতে পারে না।

উত্তর

প্রদত্ত X মৌলটি পর্যায় সারণির ২য় পর্যায়ে অবস্থিত এবং এর যোজনী ইলেকট্রন বিন্যাস হলো- 2s2 2p3। একইভাবে Y মৌলটিও ২য় পর্যায়ে অবস্থিত এবং এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস- 2s2 2p4 সুতরাং X ও Y মৌল দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন (N) ও অক্সিজেন (০) এবং এদের হাইড্রাইডদ্বয় হলো NH3 ও H2O। আমরা জানি, উভয়ক্ষেত্রেই sp3 সংকরণ বিদ্যমান। অর্থাৎ এদের বন্ধন কোণের মান 109.5° হওয়ার কথা। 1H = 1s1 নাইট্রোজেনের Ψ2,Ψ3,Ψ4\Psi_2, \Psi_3, \Psi_4 সংকর অরবিটালের সাথে 3টি H এর 1s অরবিটালের সামনাসামনি অধিক্রমনের তথা সিগমা বন্ধনের মাধ্যমে -অ্যামেনিয়ার question imageএর অণু গঠিত হয় এবং কেন্দ্রিয় N- পরমাণুর Ψ1 অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান থাকে। অনুরূপভাবে, অক্সিজেনের Ψ3 ও Ψ4 এর সাথে 2টি H এর 1s অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির question image অণু গঠিত হয় এবং কেন্দ্রীয় ০-পরমাণুতে Ψ1 ও Ψ2 অরবিটালে মোট দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বর্তমান থাকে। আমরা জানি, পরমাণুর অরবিটালসমূহ পরস্পরকে বিকর্ষণ করে। VSEPR তত্ত্ব অনুযায়ী, অরবিটালের এই বিকর্ষণ বলের ক্রম হচ্ছে: নিঃসঙ্গ ইলেকট্রন জোড় - নিঃসঙ্গ ইলেকট্রন জোড় > নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় > বন্ধন ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় বা lplp>lpbp>bpbpl \mathrm{p}-l \mathrm{p}>l \mathrm{p}-\mathrm{bp}>\mathrm{bp}-\mathrm{bp} চিত্রে, NH3 - অণুর গঠনে Ψ1 , অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর তিনটি বন্ধন ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করে। এক্ষেত্রে HNH বন্ধন কোণ 109°28′ হতে কমে 107° হয়। অপরদিকে, H2O অণুর গঠনে Ψ1 ও Ψ2 দুই অরবিটালের দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর দুইটি বন্ধন ইলেকট্রনজোড়কে বিকর্ষণ করে। দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রনকর্তৃক এই বিকর্ষণ বলের মান NH3-অণুর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন কর্তৃক বিকর্ষণ বলের মানের থেকে বেশি হয়। তাই, HOH বন্ধন কোণ আরো কমে 104.5° হয়। question image ফলে NH3 এর আকৃতি হয় পিরামিডাল ও H2O এর আকৃতি হয় কৌণিক।

উত্তর

প্রশ্নানুসারে XH3 এবং YH2 যৌগ দুটি হলো NH3 ও H2O। NH3 এবং H₂O এর কেন্দ্রীয় পরমাণু N ও ০ একই পর্যায়ের যথাক্রমে গ্রুপ-15 এবং গ্রুপ-16 তে অবস্থিত। একই পর্যায়ের বাম দিক হতে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তাই পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা (3.5) নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা (3.0) অপেক্ষা অধিক। ফলে অধিক তড়িৎ ঋণাত্মকতার দরুণ অক্সিজেন পরমাণু সহজে মুক্ত জোড় ইলেকট্রন দান করতে চায় না। অপরদিকে নাইট্রোজেন পরমাণু সহজেই মুক্ত জোড় ইলেকট্রন প্রদান করে। লুইস মতবাদ অনুসারে, যে সকল যৌগ ইলেকট্রন যুগল দান করতে পারে তারা হলো ক্ষার। সুতরাং NH3, H2O অপেক্ষা তীব্র ক্ষার কেননা N-পরমাণু খুব সহজে ইলেকট্রন যুগল দান করতে পারে। বিপরীতভাবে NH3 অপেক্ষা পানি শক্তিশালী এসিড। কেননা NH3 ও H2O এর মধ্যকার বিক্রিয়ায় NH3 পানি থেকে প্রোটন গ্রহণ করে NH4+ এ পরিণত হয়। এক্ষেত্রে পানি H+ দান করে বিধায় এটি এসিড অপরদিকে NH3 H+ গ্রহণ করে বিধায় এটি ক্ষার। NH3+H2ONH4++OH\mathrm{NH}_3+\mathrm{H}_2 \mathrm{O} \rightarrow \mathrm{NH}_4^{+}+\mathrm{OH}^{-} সুতরাং বলা যায় যে ইলেকট্রন দান এবং গ্রহণের প্রকৃতি অনুযায়ী বলা যায় NH3 অপেক্ষা H2O শক্তিশালী এসিড।
HSCChemistry 1st PaperChapter 2: গুণগত রসায়নChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটিতে ফসফোরে থাকে না?

  • Y2O3
  • CeMgAl11O19
  • BaMgAl10O17
  • Al2O3.2H2O

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.α\alphaকণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কতগুণ ভারী?

  • ৭০০০ গুণ
  • ৭৩৫০ গুণ
  • ১৮০০ গুন
  • ৫০০০ গুণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইলেকট্রনের স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি 2.32 x 10-18J হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত?

  • 85.68nm
  • 856.8nm
  • 8.5nm
  • 85.6nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌলের আংগুলির ছাপ বলা হয় কোনটিকে?

  • রেখা বর্ণালীকে
  • গুচ্ছ বর্ণালীকে
  • অতিবেগুনি রশিকে
  • অবলোহিত রশীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারন ক্ষমতা কোনটি?

ময়মংসিংহ বোর্ড

  • (2l + 1)
  • 2(2l + 1)
  • 2n2
  • 2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বলয় পরীক্ষায় নিচের কোনটিকে শনাক্ত করা যায়?

  • সালফেট
  • নাইট্রেট
  • ক্লোরাইড
  • সালফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনো একটি উপস্তরে অরবিটালের সংখ্যা নির্ণীত হয়-

  • n এর সম্ভাব্য মান দ্বারা
  • llএর সম্ভাব্য মান দ্বারা
  • m এর সম্ভাব্য মান দ্বারা
  • n+ln+l এর সম্ভাব্য মান দ্বারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলেকট্রন বিন্যাসের নীতি- i. আউফবাউ নীতি ii. হুন্ডের নীতি iii. পাউলির বর্জন নীতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.IR রশ্মির ব্যবহার সর্বাপেক্ষা বেশি কোন ক্ষেত্রে?

  • শিল্পক্ষেত্রে
  • চিকিৎসাক্ষেত্রে
  • গোয়েন্দা বিভাগে
  • গুণগত বিশ্লেষণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.একটি আয়নের 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার্জ -2 হলে এর ভর কত হবে?

  • 38
  • 36
  • 42
  • 22

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.IR রশ্মির কয়টি অংশ?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটিতে ফসফোরে থাকে না?[গণিত] কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কতগুণ ভারী?ইলেকট্রনের স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি 2.32 x 10-18J হলে বিকিরিত রশ্মির তমৌলের আংগুলির ছাপ বলা হয় কোনটিকে?উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারন ক্ষমতা কোনটি?বলয় পরীক্ষায় নিচের কোনটিকে শনাক্ত করা যায়?কোনো একটি উপস্তরে অরবিটালের সংখ্যা নির্ণীত হয়-ইলেকট্রন বিন্যাসের নীতি- i. আউফবাউ নীতি ii. হুন্ডের নীতি iii. পাউলির বর্জন নীতি IR রশ্মির ব্যবহার সর্বাপেক্ষা বেশি কোন ক্ষেত্রে?একটি আয়নের 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার্জ -2 হলে এর ভর কত হবে?IR রশ্মির কয়টি অংশ?বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ ত

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।