সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?
উত্তর: স্থির তাপমাত্রায় কোনো দ্রাবকে একটি দ্রব যোগ করতে থাকলে প্রথম দিকে তা দ্রবীভূত হয় এবং পরে এক পর্যায়ে দ্রবটি আর দ্রবীভূত না হয়ে নিচে জমা হতে থাকে। এ অবস্থায় যে দ্রবণ উৎপন্ন হয় তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। এটি একটি উভমুখী প্রক্রিয়া এবং দ্রবণের এ অবস্থাকে দ্রবণের সাম্যাবস্থা বলে। সাম্যাবস্থায় থাকাকালীন বাহির হতে আরো সম আয়ন যোগ করলে লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থায় বাম দিকে সরে যাবে এবং দ্রাব্যতা হ্রাস পাবে। যেমন- KCl(s) + H2O Hoool K+(aq) + Cl-(aq) উপরোক্ত বিক্রিয়ায় বাহির হতে K+ আয়ন যোগ করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা বামে সরে যাবে এবং KCI এর দ্রাব্যতা হ্রাস করবে।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর