দ্রাব্যতা গুণফল বলতে কী বোঝ?
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে লবণটির দ্রাব্যতা গুণফল বলে। যেমন, স্বল্প দ্রবণীয় AgCl এর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তড়িৎ বিয়োজন ক্রিয়া, [গণিত] AgCl এর দ্রাব্যতা গুণফল, [গণিত] নির্দিষ্ট তাপমাত্রায় Ksp এর মান ধ্রুবক। Ksp বোঝায়, নির্দিষ্ট তাপমাত্রায় AgCl এর সম্পৃক্ত দ্রবণে Ag+ আয়ন ও CI- আয়নের ঘনমাত্রার গুণফল ধ্রুবক। এ মান পৃথক পৃথকভাবে Ag+ আয়ন ও CI- আয়নের নিজ নিজ ঘনমাত্রার উপর কোনোভাবেই নির্ভর করে না।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
দ্রাব্যতা গুণফল বলতে কী বোঝ?
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
