উদ্দীপকের a ইলেটনের ধাপান্তরে বিকিরিত রশ্মিটি হবে অতিবেগুনি রশ্মি, b ইলেকট্রনের ধাপান্তরে বিকিরিত রশ্মিটি হবে দৃশ্যমান রশ্মি ও c ইলেকট্রনের ধাপান্তরে বিকিরিত রশ্মিটি হবে অবলোকিত রশ্মি (IR - rays)। এই তিনটি রশ্মির মধ্যে অবলোকিত রশ্মি (IR -rays) চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন ধরণের IR- রশ্মি রয়েছে: Near- IR, Middle- IR ও Far-IR। চিকিৎসা ক্ষেত্রে Near- IR রশ্মি ও Far-IR রশ্মির ভূমিকা সবচেয়ে বেশি।
চিকিৎসা ক্ষেত্রে Near- IR রশ্মির ভূমিকা:
Near- IR রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কের হিমোগ্লোবিন শোষিত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করে মস্তিষ্কের রোগ নির্ণয় হরা হয়। এছাকণ এছাড়া ট্রোক চিকিৎসায়ও near-IR রশ্মি ব্যবহৃত হয়।
চিকিৎসা ক্ষেত্রে Far-IR রশ্মির ভূমিকা:
রক্তের শ্বত – কণিকা ও রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধিতে far-IR রশ্মি সহায়তা করে। far - IR রশ্মি দেহের ত্বক ভেদ করে 4cm গভীরে যেতে পারে। ফলে ব্যাথা- বেদনা উপশম ও স্নায়ু গঠন ব্যবহৃত হয়। এছাড়া Low emission ও High emission পদ্ধতিতে ও IR-রশ্মি ব্যবহৃত হয়। Low enission পদ্ধতিতে far- IR রশ্মি ত্বকের নিচের টিস্যুকে মৃদু উপ্ত করে। তখন ঐ স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, দেহ কোষ ও মাংসপেশি স্বাভাবিক হয়, জয়েন্টের সচলতা বাড়ে, স্নায়ু বিন্যাস স্বাভাবিক হয়ে ব্যাথা বেদনার উপশস হয়। এছাড়া frozen shoulder চিকিৎসায় far-IR রশ্মি প্রয়োগ করে ম্যাসেজ করা হয়। বেদনানাশক ঔষুধ সংবেদজ স্নায়ু বা sensory nerve এর প্রান্তকে অসাড় করে ফেলে, তাই বেদনা প্রশমনে IR- রশ্মি চিকিৎসা অধিকতর নিরাপদ গন্য করা হয় ।