শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক I ও II এর পরমাণু মডেলদ্বয়ের তুলনা করো।

উত্তর: প্রদত্ত I ও II পরমাণু মডেল দুটি হলো যথাক্রমে বোর ও রাদার ফোর্ড পরমাণু মডেল। নিচে এই দুটি মডেলের মধ্যে তুলনা করা হলো- i. রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হলো আলফা (a) কণা বিচ্ছুরণ পরীক্ষা। অপরদিকে বোর পরমাণু মডেলের ভিত্তি হলো ম্যাক্স প্লাঙ্ক এর আলোকসম্পর্কীয় বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। ii. রাদারফোর্ড মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও সংখ্যাকে সুষ্পষ্ট করা হয়নি। এতে বলা হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো গ্রহের মতো আবর্তন করে। অপরদিকে বোর পরমাণুতে প্রতিটি ইলেকট্রন কয়েকটি নির্দিষ্ট মানের ব্যাসার্ধের বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে। iii. রাদারফোর্ড মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রবহির্মুখী বলদ্বয়ের লব্ধিফল। অপরদিকে বোর মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে পরমাণুর নিউক্লিয়াসের প্রভাবে সৃষ্ট নির্দিষ্টসংখ্যক শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থান এবং শক্তি বিকিরণ ছাড়া ঐ সব স্থির শক্তির কক্ষপথে সতত সমশক্তিতে আবর্তন। iv. রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু দ্বারা সৃষ্ট বর্ণালি সম্পর্কে কোন ধারণা দেয়া যায় নি। কিন্তু বোর মডেল অনুযায়ী ইলেকট্রন তাপশক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে এবং ঐ শোষিত শক্তি বিকিরণ করে পূর্বের নিম্ন শক্তিস্তরে ফিরে আসে। এরূপে শক্তির শোষণে ও বিকিরণের ফলে যথাক্রমে কালো বর্ণের শোষণ বর্ণালি এবং উজ্জ্বল বর্ণের বিচ্ছুরণ বর্ণালি সৃষ্টি করে। সুতরাং উপরে বর্ণিত আলোচনা থেকে এ কথা স্পষ্ট করে বলা যায় যে, রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে সুষ্পষ্ট পার্থক্য বিদ্যমান এবং গ্রহণযোগ্যতার বিবেচনায় বলা যায় যে বোর মডেলই যথোপযুক্ত এবং উপযোগী।

HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল

উদ্দীপক I ও II এর পরমাণু মডেলদ্বয়ের তুলনা করো।

Dhaka · 2017

উত্তর

নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তি যুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90-95% হয়ে থাকে, সে এলাকাকে অরবিটাল বলে।

উত্তর

কলয়েড কণাগুলোর ব্রাউনীয় গতি কলয়েডের স্থায়িত্ব প্রদানে- সাহায্য করে। এরূপ গতির জন্য কণাগুলো চতুর্দিকে অনিয়মিতভাবে ছোটাছুটি করে, ফলে কণাগুলোর কাছাকাছি আসার সম্ভাবনা বহুলাংশে কমে যায় এবং তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে জোটবদ্ধ হতে পারে না। কলয়েডের স্থায়িত্বের মূল কারণ কণাগুলোর তড়িৎচার্জ। যেহেতু কোনো নির্দিষ্ট কলয়েডের ক্ষেত্রে প্রতিটি কণায় একই প্রকার আধান থাকে, তাই উক্ত কণাগুলোর মধ্যে পারস্পরিক বিকর্ষণ বলও ক্রিয়া করে। ফলে কণাগুলো একত্রিত হয়ে বড় কণা সৃষ্টি করতে পারে না বলে কলয়েডের সুস্থিতি অর্জিত হয়।

উত্তর

চিত্র । এ তিনটি প্রধান শক্তিস্তরে ইলেকট্রন বিন্যস্ত। অর্থাৎ n = 3 । সুতরাং এই চিত্র অনুসারে কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল সংখ্যার হিসেব নিচে উল্লেখ করা হলো- সুতরাং উপরের ছক অনুসারে চিত্র । এর বহিঃস্থ স্তরে মোট ৭টি অরবিটাল বিদ্যমান।

উত্তর

প্রদত্ত I ও II পরমাণু মডেল দুটি হলো যথাক্রমে বোর ও রাদার ফোর্ড পরমাণু মডেল। নিচে এই দুটি মডেলের মধ্যে তুলনা করা হলো- i. রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হলো আলফা (a) কণা বিচ্ছুরণ পরীক্ষা। অপরদিকে বোর পরমাণু মডেলের ভিত্তি হলো ম্যাক্স প্লাঙ্ক এর আলোকসম্পর্কীয় বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। ii. রাদারফোর্ড মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও সংখ্যাকে সুষ্পষ্ট করা হয়নি। এতে বলা হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো গ্রহের মতো আবর্তন করে। অপরদিকে বোর পরমাণুতে প্রতিটি ইলেকট্রন কয়েকটি নির্দিষ্ট মানের ব্যাসার্ধের বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে। iii. রাদারফোর্ড মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রবহির্মুখী বলদ্বয়ের লব্ধিফল। অপরদিকে বোর মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে পরমাণুর নিউক্লিয়াসের প্রভাবে সৃষ্ট নির্দিষ্টসংখ্যক শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থান এবং শক্তি বিকিরণ ছাড়া ঐ সব স্থির শক্তির কক্ষপথে সতত সমশক্তিতে আবর্তন। iv. রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু দ্বারা সৃষ্ট বর্ণালি সম্পর্কে কোন ধারণা দেয়া যায় নি। কিন্তু বোর মডেল অনুযায়ী ইলেকট্রন তাপশক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে এবং ঐ শোষিত শক্তি বিকিরণ করে পূর্বের নিম্ন শক্তিস্তরে ফিরে আসে। এরূপে শক্তির শোষণে ও বিকিরণের ফলে যথাক্রমে কালো বর্ণের শোষণ বর্ণালি এবং উজ্জ্বল বর্ণের বিচ্ছুরণ বর্ণালি সৃষ্টি করে। সুতরাং উপরে বর্ণিত আলোচনা থেকে এ কথা স্পষ্ট করে বলা যায় যে, রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে সুষ্পষ্ট পার্থক্য বিদ্যমান এবং গ্রহণযোগ্যতার বিবেচনায় বলা যায় যে বোর মডেলই যথোপযুক্ত এবং উপযোগী।
HSCChemistry 1st PaperChapter 2: গুণগত রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটিতে ফসফোরে থাকে না?

  • Y2O3
  • CeMgAl11O19
  • BaMgAl10O17
  • Al2O3.2H2O

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.α\alphaকণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কতগুণ ভারী?

  • ৭০০০ গুণ
  • ৭৩৫০ গুণ
  • ১৮০০ গুন
  • ৫০০০ গুণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইলেকট্রনের স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি 2.32 x 10-18J হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত?

  • 85.68nm
  • 856.8nm
  • 8.5nm
  • 85.6nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌলের আংগুলির ছাপ বলা হয় কোনটিকে?

  • রেখা বর্ণালীকে
  • গুচ্ছ বর্ণালীকে
  • অতিবেগুনি রশিকে
  • অবলোহিত রশীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারন ক্ষমতা কোনটি?

ময়মংসিংহ বোর্ড

  • (2l + 1)
  • 2(2l + 1)
  • 2n2
  • 2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বলয় পরীক্ষায় নিচের কোনটিকে শনাক্ত করা যায়?

  • সালফেট
  • নাইট্রেট
  • ক্লোরাইড
  • সালফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনো একটি উপস্তরে অরবিটালের সংখ্যা নির্ণীত হয়-

  • n এর সম্ভাব্য মান দ্বারা
  • llএর সম্ভাব্য মান দ্বারা
  • m এর সম্ভাব্য মান দ্বারা
  • n+ln+l এর সম্ভাব্য মান দ্বারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলেকট্রন বিন্যাসের নীতি- i. আউফবাউ নীতি ii. হুন্ডের নীতি iii. পাউলির বর্জন নীতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.IR রশ্মির ব্যবহার সর্বাপেক্ষা বেশি কোন ক্ষেত্রে?

  • শিল্পক্ষেত্রে
  • চিকিৎসাক্ষেত্রে
  • গোয়েন্দা বিভাগে
  • গুণগত বিশ্লেষণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.একটি আয়নের 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার্জ -2 হলে এর ভর কত হবে?

  • 38
  • 36
  • 42
  • 22

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.IR রশ্মির কয়টি অংশ?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটিতে ফসফোরে থাকে না?[গণিত] কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কতগুণ ভারী?ইলেকট্রনের স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি 2.32 x 10-18J হলে বিকিরিত রশ্মির তমৌলের আংগুলির ছাপ বলা হয় কোনটিকে?উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারন ক্ষমতা কোনটি?বলয় পরীক্ষায় নিচের কোনটিকে শনাক্ত করা যায়?কোনো একটি উপস্তরে অরবিটালের সংখ্যা নির্ণীত হয়-ইলেকট্রন বিন্যাসের নীতি- i. আউফবাউ নীতি ii. হুন্ডের নীতি iii. পাউলির বর্জন নীতি IR রশ্মির ব্যবহার সর্বাপেক্ষা বেশি কোন ক্ষেত্রে?একটি আয়নের 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার্জ -2 হলে এর ভর কত হবে?IR রশ্মির কয়টি অংশ?বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ ত

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।