দ্রবণে B আয়নটি কিভাবে শনাক্ত করবে?
উত্তর: উদ্দীপকের B মৌলটির ইলেকট্রন বিন্যাস ns2 np5 সুতরাং মৌলটি হবে 17 নং গ্রুপের মৌল আবার এর ইলেকট্রন আসক্তি একই শ্রেণিতে তার পূর্ববর্তী মৌল অপেক্ষা বেশি তাই, B মৌলটি হলো ক্লোরিন । Cl- আয়নের সনাক্তকরণ পরীক্ষা : প্রস্তুতকৃত মূল দ্রবণে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ পড়ে । HCl (aq) + AgNO3 (aq) → AgCl(s) + HNO3 (aq) NaCl(aq) + AgNO3 (aq) → AgCl(s) + HNO3 (aq) উৎপন্ন AgCl এর সাদা বর্ণের অধঃক্ষেপ লঘু HNO3 এসিডে অদ্রবণীয় — কিন্তু NH4OH দ্রবণের সাথে সহজেই ডাই অ্যাম্মিন সিলভার ক্লোরাইড [Ag(NH3)2]CI নামক জটিল যৌগ উৎপন্ন করে। ফলে, অধঃক্ষেপ দ্রবণীয় ও বর্ণহীন হয় । AgCl(s) + 2NH4OH (aq) →[Ag(NH3)2]Cl(aq) + 2H2O (I)
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
দ্রবণে B আয়নটি কিভাবে শনাক্ত করবে?
উদ্দীপক
B এর ইলেকট্রন বিন্যাস ns2 np5 । B মৌলের ইলেকট্রন আসক্তি একই শ্রেণিতে তার পূর্ববর্তী মৌল অপেক্ষা বেশি। CB এর Ksp = 1.8 x 10-10 |Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর