XH3 অপেক্ষা YH2 শক্তিশালী এসিড- বিশ্লেষণ করো।
উত্তর: প্রশ্নানুসারে XH3 এবং YH2 যৌগ দুটি হলো NH3 ও H2O। NH3 এবং H₂O এর কেন্দ্রীয় পরমাণু N ও ০ একই পর্যায়ের যথাক্রমে গ্রুপ-15 এবং গ্রুপ-16 তে অবস্থিত। একই পর্যায়ের বাম দিক হতে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তাই পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা (3.5) নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা (3.0) অপেক্ষা অধিক। ফলে অধিক তড়িৎ ঋণাত্মকতার দরুণ অক্সিজেন পরমাণু সহজে মুক্ত জোড় ইলেকট্রন দান করতে চায় না। অপরদিকে নাইট্রোজেন পরমাণু সহজেই মুক্ত জোড় ইলেকট্রন প্রদান করে। লুইস মতবাদ অনুসারে, যে সকল যৌগ ইলেকট্রন যুগল দান করতে পারে তারা হলো ক্ষার। সুতরাং NH3, H2O অপেক্ষা তীব্র ক্ষার কেননা N-পরমাণু খুব সহজে ইলেকট্রন যুগল দান করতে পারে। বিপরীতভাবে NH3 অপেক্ষা পানি শক্তিশালী এসিড। কেননা NH3 ও H2O এর মধ্যকার বিক্রিয়ায় NH3 পানি থেকে প্রোটন গ্রহণ করে NH4+ এ পরিণত হয়। এক্ষেত্রে পানি H+ দান করে বিধায় এটি এসিড অপরদিকে NH3 H+ গ্রহণ করে বিধায় এটি ক্ষার। [গণিত] সুতরাং বলা যায় যে ইলেকট্রন দান এবং গ্রহণের প্রকৃতি অনুযায়ী বলা যায় NH3 অপেক্ষা H2O শক্তিশালী এসিড।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
XH3 অপেক্ষা YH2 শক্তিশালী এসিড- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
এর অণু গঠিত হয় এবং কেন্দ্রিয় N- পরমাণুর Ψ1 অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান থাকে। অনুরূপভাবে, অক্সিজেনের Ψ3 ও Ψ4 এর সাথে 2টি H এর 1s অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির
অণু গঠিত হয় এবং কেন্দ্রীয় ০-পরমাণুতে Ψ1 ও Ψ2 অরবিটালে মোট দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বর্তমান থাকে।
আমরা জানি, পরমাণুর অরবিটালসমূহ পরস্পরকে বিকর্ষণ করে। VSEPR তত্ত্ব অনুযায়ী, অরবিটালের এই বিকর্ষণ বলের ক্রম হচ্ছে:
নিঃসঙ্গ ইলেকট্রন জোড় - নিঃসঙ্গ ইলেকট্রন জোড় > নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় > বন্ধন ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় বা চিত্রে, NH3 - অণুর গঠনে Ψ1 , অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর তিনটি বন্ধন ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করে। এক্ষেত্রে HNH বন্ধন কোণ 109°28′ হতে কমে 107° হয়।
অপরদিকে, H2O অণুর গঠনে Ψ1 ও Ψ2 দুই অরবিটালের দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর দুইটি বন্ধন ইলেকট্রনজোড়কে বিকর্ষণ করে। দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রনকর্তৃক এই বিকর্ষণ বলের মান NH3-অণুর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন কর্তৃক বিকর্ষণ বলের মানের থেকে বেশি হয়। তাই, HOH বন্ধন কোণ আরো কমে 104.5° হয়।
ফলে NH3 এর আকৃতি হয় পিরামিডাল ও H2O এর আকৃতি হয় কৌণিক।উত্তর