XH3 এবং YH2 এর বন্ধন কোণের তুলনা করো।
উত্তর: প্রদত্ত X মৌলটি পর্যায় সারণির ২য় পর্যায়ে অবস্থিত এবং এর যোজনী ইলেকট্রন বিন্যাস হলো- 2s2 2p3। একইভাবে Y মৌলটিও ২য় পর্যায়ে অবস্থিত এবং এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস- 2s2 2p4 সুতরাং X ও Y মৌল দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন (N) ও অক্সিজেন (০) এবং এদের হাইড্রাইডদ্বয় হলো NH3 ও H2O। আমরা জানি, উভয়ক্ষেত্রেই sp3 সংকরণ বিদ্যমান। অর্থাৎ এদের বন্ধন কোণের মান 109.5° হওয়ার কথা। 1H = 1s1 নাইট্রোজেনের [গণিত] সংকর অরবিটালের সাথে 3টি H এর 1s অরবিটালের সামনাসামনি অধিক্রমনের তথা সিগমা বন্ধনের মাধ্যমে -অ্যামেনিয়ার [চিত্র] এর অণু গঠিত হয় এবং কেন্দ্রিয় N- পরমাণুর Ψ1 অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান থাকে। অনুরূপভাবে, অক্সিজেনের Ψ3 ও Ψ4 এর সাথে 2টি H এর 1s অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির [চিত্র] অণু গঠিত হয় এবং কেন্দ্রীয় ০-পরমাণুতে Ψ1 ও Ψ2 অরবিটালে মোট দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বর্তমান থাকে। আমরা জানি, পরমাণুর অরবিটালসমূহ পরস্পরকে বিকর্ষণ করে। VSEPR তত্ত্ব অনুযায়ী, অরবিটালের এই বিকর্ষণ বলের ক্রম হচ্ছে: নিঃসঙ্গ ইলেকট্রন জোড় - নিঃসঙ্গ ইলেকট্রন জোড় > নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় > বন্ধন ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় বা [গণিত] চিত্রে, NH3 - অণুর গঠনে Ψ1 , অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর তিনটি বন্ধন ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করে। এক্ষেত্রে HNH বন্ধন কোণ 109°28′ হতে কমে 107° হয়। অপরদিকে, H2O অণুর গঠনে Ψ1 ও Ψ2 দুই অরবিটালের দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর দুইটি বন্ধন ইলেকট্রনজোড়কে বিকর্ষণ করে। দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রনকর্তৃক এই বিকর্ষণ বলের মান NH3-অণুর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন কর্তৃক বিকর্ষণ বলের মানের থেকে বেশি হয়। তাই, HOH বন্ধন কোণ আরো কমে 104.5° হয়। [চিত্র] ফলে NH3 এর আকৃতি হয় পিরামিডাল ও H2O এর আকৃতি হয় কৌণিক।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
XH3 এবং YH2 এর বন্ধন কোণের তুলনা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
এর অণু গঠিত হয় এবং কেন্দ্রিয় N- পরমাণুর Ψ1 অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান থাকে। অনুরূপভাবে, অক্সিজেনের Ψ3 ও Ψ4 এর সাথে 2টি H এর 1s অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির অরবিটালের সামনাসামনি অধিক্রমণে পানির
অণু গঠিত হয় এবং কেন্দ্রীয় ০-পরমাণুতে Ψ1 ও Ψ2 অরবিটালে মোট দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বর্তমান থাকে।
আমরা জানি, পরমাণুর অরবিটালসমূহ পরস্পরকে বিকর্ষণ করে। VSEPR তত্ত্ব অনুযায়ী, অরবিটালের এই বিকর্ষণ বলের ক্রম হচ্ছে:
নিঃসঙ্গ ইলেকট্রন জোড় - নিঃসঙ্গ ইলেকট্রন জোড় > নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় > বন্ধন ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় বা চিত্রে, NH3 - অণুর গঠনে Ψ1 , অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর তিনটি বন্ধন ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করে। এক্ষেত্রে HNH বন্ধন কোণ 109°28′ হতে কমে 107° হয়।
অপরদিকে, H2O অণুর গঠনে Ψ1 ও Ψ2 দুই অরবিটালের দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অপর দুইটি বন্ধন ইলেকট্রনজোড়কে বিকর্ষণ করে। দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রনকর্তৃক এই বিকর্ষণ বলের মান NH3-অণুর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন কর্তৃক বিকর্ষণ বলের মানের থেকে বেশি হয়। তাই, HOH বন্ধন কোণ আরো কমে 104.5° হয়।
ফলে NH3 এর আকৃতি হয় পিরামিডাল ও H2O এর আকৃতি হয় কৌণিক।উত্তর