দ্রবণটিতে MZ (Z-এর পারমাণবিক সংখ্যা 17) যোগ করলে M2A এর দ্রাব্যতা কি পরিবর্তিত হবে? বিশ্লেষণ করো।
উত্তর: যেহেতু M ও A এর পারমাণবিক সংখ্যা 1 ও 16 তাই M ও A মৌলদ্বয় হলো হাইড্রোজেন (H) ও সালফার (S)। সুতরাং M2A যৌগটি হবে H2S। এই H2S হলো স্বল্প দ্রবণীয় পদার্থ এবং নিম্নোক্তভাবে বিয়োজিত হয়: H2S HoooooI 2H+ + S2– Ksp = [2H+]2 × [S2–] উক্ত দ্রবণটিতে তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ HCl (MZ, Z = 17) যোগ করা হলে H2S এর দ্রাব্যতা হ্রাস ঘটবে। কারণ এতে সমআয়ন H+ বিদ্যমান। নির্দিষ্ট তাপমাত্রায় H2S এর সম্পৃক্ত দ্রবণে H+ ও S 2- আয়নের ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক থাকে। এ গুণফলের মান ঐ তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতার গুণফলের সমান। এখন H2S দ্রবের সম্পৃক্ত দ্রবণে যদি সম-আয়ন বিশিষ্ট তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ HCI যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে দ্রবণে সমআয়ন H+ এর ঘনমাত্রা বৃদ্ধি ঘটবে। কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় Ksp এর মান নির্দিষ্ট। কাজেই Ksp এর মান স্থির রাখার জন্য কিছু পরিমাণ সমআয়ন H+, S-² আয়নের সাথে যুক্ত হয়ে অদ্রবণীয় H2S উৎপন্ন করবে। এর ফলে H2S এর দ্রাব্যতার হ্রাস ঘটে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মূলত সমআয়ন প্রভাবের কারণে H₂S এর সম্পৃক্ত দ্রবণে HCl অর্থাৎ, H+ যোগ করার ফলে H2S এর দ্রাব্যতার হ্রাস ঘটবে।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
দ্রবণটিতে MZ (Z-এর পারমাণবিক সংখ্যা 17) যোগ করলে M2A এর দ্রাব্যতা ক…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর