শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের Z শক্তিস্তরের অর্বিটালে এবং Y শক্তিস্তরের s অর্বিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে।এক্ষেত্রে ইলেকট্রন দুটি পলির বর্জননীতি মেনে চলে- ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের Z তথা ৩য় শক্তিস্তরের অরবিটালে এবং Y তথা ২য় শক্তিস্তরের অরবিটালে একটি ইলেকট্রন একই দিকে ঘুরছে। নিচে তা পলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করা হলো- পলি বর্জন নীতি অনুসারে "একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রূপ হতে পারে না। অন্ততপক্ষে একটির মান দুটি ইলেকট্রনের বেলায় ভিন্ন হতে হয়।" Z তথা ৩য় শক্তিস্তরের অরবিটালের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান- [গণিত] যেহেতু Y শক্তিস্তর তথা ২য় শক্তিস্তরের ইলেকট্রনটির স্পিন একই দিকে ঘুরছে, সেহেতু Y শক্তিস্তরের অরবিটালের স্পিনও একইমুখী অর্থাৎ + [গণিত] হবে। সুতরাং Y শক্তিস্তরের ইলেকট্রনটির জন্য চারটি কোয়ান্টাম 2 সংখ্যার মান হবে- [গণিত] কোয়ান্টাম সংখ্যার মান থেকে দেখা যায়, Y ও Z শক্তিস্তরের s অরবিটালের ইলেকট্রনদ্বয়ের তিনটি কোয়ান্টাম সংখ্যার মান (l, m ও s) একই হলেও চতুর্থ তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান (n) ভিন্ন। সুতরাং ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে।

HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের Z শক্তিস্তরের অর্বিটালে এবং Y শক্তিস্তরের s অর্বিটালে একট…

Dinajpur · 2017

উত্তর

একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে।

উত্তর

দুটি বিপরীত আধানযুক্ত আয়ন যখন খুব নিকটে আসে তখন ক্যাটায়নের সামগ্রিক ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। একই সময়ে আরো একটি প্রভাবও কাজ করে এবং সেটি হলো ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এ আকর্ষণ ও বিকর্ষণ বলের মধ্যে আকর্ষণ বলটির অধিক কার্যকরী বলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে। ইলেকট্রন মেঘের এরূপ স্থানান্তরই হলো পোলারায়ন। এখানে ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন পোলারায়িত হয়েছে কিন্তু অ্যানায়ন দ্বারা ক্যাটায়ন সাধারণত পোলারায়িত হয় না। কারণ অ্যানায়নে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে এবং এখানে ধনাত্মক চার্জ অনুপস্থিত। ফলে সেটি ক্যাটায়নের কোনো ইলেকট্রন মেঘকে আকৃষ্ট করে বিকৃত করতে পারে না। তাই অ্যানায়ন দ্বারা ক্যাটায়ন পোলারায়িত হয় না।

উত্তর

প্রদত্ত ইলেকট্রনটি Y শক্তিস্তর থেকে Z শক্তিস্তরে গমন করে। এখানে Y শক্তিস্তরটি দ্বিতীয় ও Z শক্তিস্তরটি তৃতীয় প্রধান শক্তিস্তর। এখানে, E3 = তৃতীয় কক্ষপথের শক্তি E2=E^2= দ্বিতীয় কক্ষপথের শক্তি এই ধাপান্তরের সময় শোষিত শক্তি, ΔE=E3E2=hν=hcλ\begin{aligned} \Delta \mathrm{E} & =\mathrm{E}_3-\mathrm{E}_2 \\ & =\mathrm{h} \nu \\ & =\mathrm{h} \frac{\mathrm{c}}{\lambda}\end{aligned} এখানে, রিডবার্গ ধ্রুবক, RH = 10.97 × 106 m-1 তরঙ্গ দৈর্ঘ্য, λ=\lambda = ? n1 = 2 n2=3n^2 = 3 আমরা জানি, 1λ=RH(1n121n22)=10.97×106×(122132)=1.523×106 m1\begin{aligned} \frac{1}{\lambda} & =\mathrm{R}_{\mathrm{H}}\left(\frac{1}{\mathrm{n}_1{ }^2}-\frac{1}{\mathrm{n}_2{ }^2}\right) \\ & =10.97 \times 10^6 \times\left(\frac{1}{2^2}-\frac{1}{3^2}\right) \\ & =1.523 \times 10^6 \mathrm{~m}^{-1}\end{aligned} ΔE= hc ×1λ=6.624×1034×3×108×1.523×106 J=3.026×1019 J\begin{aligned} \therefore \Delta \mathrm{E} & =\text{ hc } \times \frac{1}{\lambda}=6.624 \times 10^{-34} \times 3 \times 10^8 \times 1.523 \times 10^6 \mathrm{~J} \\ & =3.026 \times 10^{-19} \mathrm{~J}\end{aligned} সুতরাং উপরোক্ত গণনানুসারে শোষিত শক্তির পরিমাণ 3.026 × 10-19 J

উত্তর

উদ্দীপকের Z তথা ৩য় শক্তিস্তরের অরবিটালে এবং Y তথা ২য় শক্তিস্তরের অরবিটালে একটি ইলেকট্রন একই দিকে ঘুরছে। নিচে তা পলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করা হলো- পলি বর্জন নীতি অনুসারে "একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রূপ হতে পারে না। অন্ততপক্ষে একটির মান দুটি ইলেকট্রনের বেলায় ভিন্ন হতে হয়।" Z তথা ৩য় শক্তিস্তরের অরবিটালের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান- n=3,l=0, m=0, s=+12\mathrm{n}=3, l=0, \mathrm{~m}=0, \mathrm{~s}=+\frac{1}{2} যেহেতু Y শক্তিস্তর তথা ২য় শক্তিস্তরের ইলেকট্রনটির স্পিন একই দিকে ঘুরছে, সেহেতু Y শক্তিস্তরের অরবিটালের স্পিনও একইমুখী অর্থাৎ +12\frac{1}{2} হবে। সুতরাং Y শক্তিস্তরের ইলেকট্রনটির জন্য চারটি কোয়ান্টাম 2 সংখ্যার মান হবে- n=2,l=0, m=0, s=+12\mathrm{n}=2, l=0, \mathrm{~m}=0, \mathrm{~s}=+\frac{1}{2} কোয়ান্টাম সংখ্যার মান থেকে দেখা যায়, Y ও Z শক্তিস্তরের s অরবিটালের ইলেকট্রনদ্বয়ের তিনটি কোয়ান্টাম সংখ্যার মান (l, m ও s) একই হলেও চতুর্থ তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান (n) ভিন্ন। সুতরাং ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে।
HSCChemistry 1st PaperChapter 2: গুণগত রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটিতে ফসফোরে থাকে না?

  • Y2O3
  • CeMgAl11O19
  • BaMgAl10O17
  • Al2O3.2H2O

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.α\alphaকণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কতগুণ ভারী?

  • ৭০০০ গুণ
  • ৭৩৫০ গুণ
  • ১৮০০ গুন
  • ৫০০০ গুণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইলেকট্রনের স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি 2.32 x 10-18J হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত?

  • 85.68nm
  • 856.8nm
  • 8.5nm
  • 85.6nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌলের আংগুলির ছাপ বলা হয় কোনটিকে?

  • রেখা বর্ণালীকে
  • গুচ্ছ বর্ণালীকে
  • অতিবেগুনি রশিকে
  • অবলোহিত রশীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারন ক্ষমতা কোনটি?

ময়মংসিংহ বোর্ড

  • (2l + 1)
  • 2(2l + 1)
  • 2n2
  • 2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বলয় পরীক্ষায় নিচের কোনটিকে শনাক্ত করা যায়?

  • সালফেট
  • নাইট্রেট
  • ক্লোরাইড
  • সালফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনো একটি উপস্তরে অরবিটালের সংখ্যা নির্ণীত হয়-

  • n এর সম্ভাব্য মান দ্বারা
  • llএর সম্ভাব্য মান দ্বারা
  • m এর সম্ভাব্য মান দ্বারা
  • n+ln+l এর সম্ভাব্য মান দ্বারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলেকট্রন বিন্যাসের নীতি- i. আউফবাউ নীতি ii. হুন্ডের নীতি iii. পাউলির বর্জন নীতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.IR রশ্মির ব্যবহার সর্বাপেক্ষা বেশি কোন ক্ষেত্রে?

  • শিল্পক্ষেত্রে
  • চিকিৎসাক্ষেত্রে
  • গোয়েন্দা বিভাগে
  • গুণগত বিশ্লেষণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.একটি আয়নের 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার্জ -2 হলে এর ভর কত হবে?

  • 38
  • 36
  • 42
  • 22

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.IR রশ্মির কয়টি অংশ?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটিতে ফসফোরে থাকে না?[গণিত] কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কতগুণ ভারী?ইলেকট্রনের স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি 2.32 x 10-18J হলে বিকিরিত রশ্মির তমৌলের আংগুলির ছাপ বলা হয় কোনটিকে?উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রন ধারন ক্ষমতা কোনটি?বলয় পরীক্ষায় নিচের কোনটিকে শনাক্ত করা যায়?কোনো একটি উপস্তরে অরবিটালের সংখ্যা নির্ণীত হয়-ইলেকট্রন বিন্যাসের নীতি- i. আউফবাউ নীতি ii. হুন্ডের নীতি iii. পাউলির বর্জন নীতি IR রশ্মির ব্যবহার সর্বাপেক্ষা বেশি কোন ক্ষেত্রে?একটি আয়নের 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার্জ -2 হলে এর ভর কত হবে?IR রশ্মির কয়টি অংশ?বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ ত

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।