B পাত্রের দ্রবণের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফিক পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের B পাত্রের দ্রবণে রয়েছে গ্লুকোজ ও ল্যাকটোজ। উভয় যৌগই কার্বোহাইড্রেট শ্রেণীভূক্ত। এদের পৃথকীকরণের ক্ষেত্রে সাধারণতঃ পেপার ক্রোমাটোগ্রাফির প্রয়োগ করা হয়। পেপার ক্রোমাটোগ্রাফি একটি বিভাজন (partition) ক্রোমাটোগ্রাফি। এক্ষেত্রে স্থির দশা হচ্ছে, পেপারের পৃষ্ঠদেশে বিদ্যমান সেলুলোজ শোষিত পানি এবং সচল দশা হলো কতিপয় দ্রাবকের মিশ্রণ। ক্রোমাটোগ্রাফির পরিস্ফুটনের প্রাক্কালে মিশ্রণের অন্তর্গত উপাদানসমূহ (এক্ষেত্রে গ্লুকোজ ও ল্যাকটোজ) স্থির দশা (পানি) ও সচল দশার দ্রাবকের [এক্ষেত্রে n- বিউটানল, অ্যাসিটিক এসিড ও পানির মিশ্রণ = 4: 1:5 (v/v)] মধ্যে তাদের দ্রাব্যতার পার্থক্যের ভিত্তিতে বণ্টিত হয়ে যায়। একটি নির্দিষ্ট সময় পরিস্ফুটনের পর গ্লুকোজ ও ল্যাকটোজ পেপারের বিভিন্ন স্থানে অভিবাসন করে। একই সাথে পৃথকভাবে গ্লুকোজ ও ল্যাকটোজকে মিশ্রণের সমান্তরালে প্রয়োগ করে পরিস্ফুটন করালে প্রাপ্ত অবস্থানসমূহকে মিশ্রণের পৃথককৃত অবস্থানসমূহের সাথে তুলনা করে মিশ্রণের উপাদানসমূহকে শনাক্ত করা হয়। পৃথকীকরণকে R মানের মাধ্যমে শনাক্ত করা হয়। একটি নির্দিষ্ট দ্রাবক সিস্টেমে একই শর্তাবলীতে সম্পাদিত ক্রোমাটোগ্রাফিয় পরীক্ষণে R এর মান অভিন্ন হয়। পৃথককৃত উপাদানগুলো প্রায়শঃই বর্ণহীন হয়। একারণে পৃথককৃত স্পটসমূহকে সুনির্দিষ্ট বিকারকের মাধ্যমে দৃশ্যমান করা হয়। এক্ষেত্রে অ্যামোনিয়াক্যাল AgNO3 ব্যবহার করা হয়। [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
B পাত্রের দ্রবণের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফিক পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ …
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
