উদ্দীপক দ্রবণে বিদ্যমান আয়ন দুটি একই সাথে অধঃক্ষেপ উৎপন্ন করে না- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত দ্রবণে বিদ্যমান আয়ন দুটি Zn2+, Cu2+ একই সাথে অধঃক্ষেপ উৎপন্ন করে না। কারণ আমরা জানি, যে উপাদানের দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল অপেক্ষা যত কম সে তত আগে বা তত তাড়াতাড়ি অধঃক্ষিপ্ত হবে। দেওয়া আছে, ZnS এর Ksp = 3.0 ×10-23 এবং CuS এর Ksp = 5.0 × 10-38 যেহেতু এদের আয়নগুলোর প্রকৃত ঘনমাত্রা জানা নেই তাই প্রদত্ত দ্রাব্যতা গুণফল থেকে কোন আয়নটি অধঃক্ষিপ্ত হবে অথবা হবে না তা নির্ণয় করতে হবে। এখানে, দেখা যাচ্ছে যে CuS এর দ্রাব্যতা গুণফল ZnS এর চেয়ে কম। অতএব শর্তানুসারে দ্রাব্যতা গুণফলের এই পার্থক্যের কারণে CuS আগে অধঃক্ষিপ্ত হবে। তাই উপরোক্ত আলোচনা অনুসারে বলা যায় যে, প্রদত্ত দ্রাব্যতা গুণফলের মানের উপর নির্ভর করে কোন আয়ন আগে অধঃক্ষিপ্ত হয় তা নির্ণয় করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
উদ্দীপক দ্রবণে বিদ্যমান আয়ন দুটি একই সাথে অধঃক্ষেপ উৎপন্ন করে না- য…
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর