১ম অংশের ক্ষেত্রে QR যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ১ম অংশের ক্যাটায়ন হল NH4+ আয়ন যা নেসলার দ্রবণে বাদামী অদক্ষেপ দেয়। অপরদিকে অ্যানায়ন হলো Cl-আয়ন, যা AgNO3 দ্রবণে সাদা অধঃক্ষেপ দেয় কিন্তু HNO3 এসিডে অদ্রবণীয়। অর্থাৎ QR যৌগটি হলো NH4 Cl । NH4 Cl এর মধ্যে তিন ধরনের বন্ধন বিদ্যমান। যথাঃ সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন ও আয়নিক বন্ধন। নাইট্রোজেন তিনটি সমযোজী বন্ধনের দ্বারা তিনটি হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়। নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন একটি প্রোটন বা হাইড্রোজেন আয়ন কে দান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে NH4+ আয়ন গঠন করে। এই NH4+ আয়ন ক্লোরাইড আয়নের সাথে আয়নিকবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে NH4 Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
১ম অংশের ক্ষেত্রে QR যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি রয়েছে- ব্…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর