বোর তত্ত্বানুসারে উদ্দীপকের বর্ণালি সিরিজসমূহের উৎপত্তি ব্যাখ্যা কর।
উত্তর: বোরতত্ত্ব অনুযায়ী, বর্ণালি সৃষ্টির ক্ষেত্রে যখন কোনো ইলেকট্রন একটি শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে ধাপান্তরিত হয় তখন ঐ ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত বা বিকিরিত হয়। এক্ষেত্রে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে আলোক শক্তির বিকিরণ ঘটে। উদ্দীপকের বিকিরণ বর্ণালিসমূহ হাইড্রোজেন (H) পরমাণুর। হাইড্রোজেন গ্যাসের মধ্যে উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করলে হাইড্রোজেন অণু ( [গণিত] ) প্রথমে H-পরমাণুতে পরিণত হয়। পরবর্তীতে H-এর অসংখ্য পরমাণুর ইলেকট্রনগুলো উৎস থেকে বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চ শক্তিস্তরে যেমন : n = 2, 3, 4, 5, 6 ইত্যাদিতে লাফিয়ে চলে। শক্তির উৎস সরিয়ে নিলে বোর তত্ত্বানুসারে, ইলেকট্রনগুলো বিভিন্ন উচ্চ শক্তিস্তর থেকে আলোক শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে ফিরে আসে। বিভিন্ন উচ্চ শক্তিস্তরে থাকা ইলেকট্রন শক্তি বিকিরণ করে ১ম শক্তিস্তরে ফিরে আসলে H-বর্ণালিতে যে রেখাসমূহ পাওয়া যায় তাদেরকে লাইমেন সিরিজ [A-সিরিজ] বলা যে রেখাসমূহ পাওয়া যায় তাদেরকে লাইমেন সিরিজ [A-সিরিজ) বলা হয়। অনুরূপভাবে উচ্চ শক্তিস্তর থেকে ইলেকট্রনসমূহ ২য় ও ৩য় শক্তিস্তরে ফিরে আসলে সৃষ্ট বর্ণালিকে যথাক্রমে বামার সিরিজ [B-সিরিজ) ও প্যাশ্চেন সিরিজ [C-সিরিজ] বলা হয়। এভাবে H-পরমাণুর ক্ষেত্রে উচ্চতর শক্তিস্তর থেকে ইলেকট্রনের শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে চলার কারণে প্রদত্ত বর্ণালিসমূহ সৃষ্টি হয়।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
বোর তত্ত্বানুসারে উদ্দীপকের বর্ণালি সিরিজসমূহের উৎপত্তি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর