i নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা কর।
উত্তর: i নং উদ্দিপকের সাহায্য প্রস্তাবিত পরমাণু মডেলটি রাদারর্ফোর্ডের পরমাণু মডেল। নিচে মডেলটি বর্ণনা করা হল:- মূর বক্তব্য:- ১. গোলাকার পরমাণুর বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত। ২. পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ। ৩. সৌরজগতে সৃর্যের চারদিকে ঘূর্ণাযমান গ্রহসমূহের মতে পরমাণুর ইলেক্ট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান থাকে। ধনাত্মক চার্জবিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জবিশিষ্ট ইলেকট্রনসমূহের পারস্পরিক স্থির বৈদুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আর্বতন শীল ইলেকট্রনের কেন্দ্রবহির্মুখী বল পরস্পর সমান। সীমাবদ্ধতা:- ১. সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন অথচ পরমাণুতে আবতনশীল, ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত এবং পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্ধারা বিকর্ষণ করে। অপরদিকে গ্রহসমূহের মধ্যে মহাকর্ষ বল দ্ধারা পরস্পরকে আকর্ষণ করে। সুতরাং গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয় নি। ২. ম্যাক্সওয়েলের আলো সম্পর্কিত তড়িৎচুম্বকীয় তত্ত্বনুসারে কোনো কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তনচক্র ও ধীরে ধীরে কমতে থাকবে। সুতরাং এক্ষেত্রে কক্ষপথে আবর্তনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনসমূহ ক্রমাগত শক্তি হারাতে হারাতে নিউক্রিয়াসে পতিত হবে। অথাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল টিকবে না। ৩. H- পরমাণুর বর্ণালি কর্ম্পর্কে কোনো সুষ্ঠ ব্যাখ্যা এ মডেল দিতে পারে না।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
i নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর