উদ্দীপকের A, C ও D রেখার বক্রতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A যৌগের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পেয়েছে। C যৌগের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেয়েছে এবং D যৌগের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে প্রাথমিক অবস্থায় বৃদ্ধি পেলেও পরে হ্রাস পেয়েছে। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলোঃ- উদ্দীপকের A যৌগটি NaNO3। NaNO3 যৌগের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। কারণ পানিতে দ্রবীভূত হওয়ার সময় বিয়োজন প্রক্রিয়াটি তাপহারী হয়। C যৌগের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। কারণ C যৌগটি পানিতে দ্রবীভূত হওয়ার সময় বিয়োজন প্রক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে এর দ্রাব্যতা হ্রাস পায়। D যৌগের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রাথমিক অবস্থায় বৃদ্ধি পেলেও নির্দিষ্ট সময় পর তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। এর কারণ হলো D যৌগটি কেলাস নিযুক্ত যৌগ। কেলাস পানি থাকা অবস্থায় বিয়োজন প্রক্রিয়াটি তাপহারী প্রক্রিয়া। এইজন্য তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। কিন্তু একটি নির্দিষ্ট তাপমাত্রায় যৌগ থেকে ক্লাস পানি মুক্ত হয়ে যায়। তখন এর বিয়োজন প্রক্রিয়াটির তাপোৎপাদী হয় এবং তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের A, C ও D রেখার বক্রতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর