B ও C রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলের হবে? কারণসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A রশ্মি UV রশ্মি, B রশ্মি অদৃশ্য ও C রশ্মি দৃশ্যমান। নিচে তা বিশ্লেষণ করা হলো- UV- রশ্মির 230 nm – 375 nm তরঙ্গ দৈর্ঘ্য জাল টাকা শনাক্ত করতে ব্যবহার করা হয়। আসল টাকায় Security device রূপে অপটিক্যাল সেন্সর ফসফোর (Phosphor) নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। UV রশ্মির ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ফসফোর অণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তিস্তরে উত্থিত হয়। পরে উচ্চ শক্তিস্তর থেকে ইলেকট্রন অধিক স্থায়ী নিম্ন শক্তিস্তরে ফেরার সময় বিমুক্ত ফোটন শক্তি দৃশ্যমান পরিসরে কম শক্তিযুক্ত অপেক্ষাকৃত বৃহৎ তরঙ্গের রশ্মি আলোক স্বতঃপ্রভাবকরূপে বিকিরিত হয়। ফলে দৃশ্যমান বর্ণালি দেখে আসল টাকা শনাক্ত করা হয়। এভাবে UV রশ্মি থেকে দৃশ্যমান বর্ণালি সৃষ্টি হয়। অর্থাৎ, আসল টাকায় অদৃশ্য বিশেষ ফসফোর কালি ব্যবহৃত হওয়ায় UV রশ্মির সংস্পর্শে নির্দিষ্ট বর্ণের দৃশ্যমান আলো ফুটিয়ে তোলে। অপরদিকে জাল টাকায় অদৃশ্য বিশেষ ফসফোর কালি না থাকায় UV রশ্মির প্রভাবে ঐ নির্দিষ্ট বর্ণের দৃশ্যমান আলো বিকিরণ করবে না।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
B ও C রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলের হবে? কার…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর