মৌলসমূহের আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হবে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের X, Y ও Z মৌলত্রয় যথাক্রমে সোডিয়াম (Na), ম্যাগনেসিয়াম (Mg) ও অ্যালুমিনিয়াম (AI)। মৌলত্রয়ের আয়নিকরণ বিভবের পরিবর্তন নিম্নে ব্যাখ্যা করা হলো- Na(11) → 1s2 2s2 2p6 3s1 Mg(12) → 1s2 2s2 2p6 3s2 Al (13) → 1s2 2s2 2p6 3s2 3p1 আবার, ইলেকট্রন বিন্যাস অনুসারে, এরা তৃতীয় পর্যায়ের মৌল। একই পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের আয়নীকরণ বিভব ক্রমশ বাড়ে। তবে ব্যতিক্রম হিসেবে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের আয়নীকরণ বিভবের মান, কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের আয়নীকরণ বিভবের মানের চেয়ে বেশি হয়। Na এর ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ 3s অরবিটালে একটি মাত্র ইলেকট্রন আছে, কিন্তু Mg এর ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ 3s অরবিটাল ২টি ইলেকট্রন দ্বারা কর্তৃক নিজে পরিপূর্ণ এবং বেশ স্থিতিশীল বিন্যাস। এজন্য Na পরমাণু অপেক্ষা Mg মৌলের পরমাণু হতে বহিঃস্থ ইলেকট্রন অপসারণ করা কঠিন। তাই Na অপেক্ষা Mg এর আয়নীকরণ বিভব বেশি। AI এর ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ 3p অরবিটালে 1টি ইলেকট্রন আছে। এক্ষেত্রে, 3p অরবিটালটি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পরিপূর্ণভাবে বিন্যস্ত না হওয়ায় AI এর বহিঃস্থ ইলেকট্রনকে অপসারণ করা Mg অপেক্ষা সহজতর। তাই Mg অপেক্ষা AI এর আয়নীকরণ বিভব কম হয়। কাজেই মৌল তিনটির আয়নীকরণ বিভবের ক্রম হল- Mg (738 kJ/mol) > Al (578 kJ/mol) > Na (496 kJ/mol)
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
মৌলসমূহের আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হবে- ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর