A মৌলের ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতি মেনে চলে কী? বিশ্লেষণ কর।
উত্তর: পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটাল তাদের শক্তির উর্ধ্বক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এরপর ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটাল পূর্ণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে। এখানে, (n+l) এর মান ব্যবহার করে শক্তি গননা করা হয়। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d অর্থাৎ আউফবাউ নীতি অনুসারে এই ধারাবাহিকতা অনুযায়ী অরবিটাল পূর্ণ করে মৌলের ইলেকট্রন বিন্যাস হবে। A মৌলের ইলেকট্রন বিন্যাস - A [গণিত] [Ar] 3d10 4s1 3d অরবিটালের (n+l) = 3+2 = 5 4s অরবিটালের (n+l) = 4+0 = 4 আউফবাউ নীতি অনুযায়ী, যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটাল থেকে কম তাই ইলেকট্রনের আগে 4s অরবিটালে প্রবেশ করা উচিত। কিন্তু A মৌলের 3d অরবিটাল ইলেকট্রন পূর্ণ হলেও 4s অরবিটাল অর্ধপূর্ণ যা আউফবাউ নীতির ব্যতিক্রম।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
A মৌলের ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতি মেনে চলে কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর