উদ্দীপকের চিত্রে বহুসংখ্যক রেখা সৃষ্টির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বোরের তত্ত্বের সাহায্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালিতে রেখাগুচ্ছের যে পাঁচটি সারি দেখা যায় তাদের উৎস সম্পর্কে যুক্তিপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়। সাধারণ অবস্থায় হাইড্রোজেন পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রনটি সর্বনিম্ন শক্তিস্তরে (n = 1) অবস্থান করে। একে বলা হয় ঐ পরমাণুর ভূমিস্তর অবস্থা (ground state)। কিন্তু বাইরে থেকে কোনো শক্তি (যেমন- তাপ বা আলোক) শোষণ করে। হাইড্রোজেন পরমাণুটি উত্তেজিত অবস্থায় এলে এর K (n = 1 ) কক্ষের ইলেকট্রনটি উচ্চতর শক্তিবিশিষ্ট যে কোনো কক্ষে | যেমন- Lin = 2). M(n 3), N(n 4). ইত্যাদি] চলে যেতে পারে। এখন যেহেতু কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের মধ্যে অসংখ্য পরমাণু বর্তমান। তাই ভিন্ন ভিন্ন পরমাণুর ইলেকট্রন ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি (কোয়ান্টা) শোষণ করে, ভিন্ন ভিন্ন শক্তি স্তরে উন্নীত হয়। এরপর বাহ্যিক শক্তির উৎস সরিয়ে নিম্নে ঐ ইলেকট্রনগুলি পুনরায় নিয়তর শক্তি বিশিষ্ট যেকোনো কক্ষপথে ফিরে আসে এবং বর্জিত শক্তি বিভিন্ন কম্পাঙ্কের বিকিরণরূপে নির্গত হয়ে বর্ণালিতে রেখার আকারে দেখা দেয়। সুতরাং দেখা যায়, হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকলেও ঐ ইলেকট্রনটির জন্য অনেকগুলি সম্ভাব্য কক্ষপথ বর্তমান। এই কারণে হাইড্রোজেনের বর্ণালিতে অনেকগুলি রেখা পাওয়া যায়। নিম্নে বোর মডেল অনুসারে হাইড্রোজেনের বিকিরণ বর্ণালীর উৎসের চিত্র দেখানো হল- [চিত্র] চিত্র: বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেনের বিকিরণ বর্ণালীর উৎস
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে বহুসংখ্যক রেখা সৃষ্টির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেনের বিকিরণ বর্ণালীর উৎস