আয়ন পৃথকীকরণে উদ্দীপকের ছাত্রটি দ্বারা অনুসৃত নীতিটি পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকের Cu2+ ও Ni2+ এর মিশ্র দ্রবণ থেকে একটি আয়নের অধঃক্ষেপণ দ্বারা পৃথক করার নীতিটি হলো দ্রাব্যতা গুণফলের ] নীতি। নিচে নীতিটি উদ্দীপকের আলোকে পর্যালোচনা করা হলো: নির্দিষ্ট উষ্ণতায় কোনো লবণের দ্রবণে লবণটি দ্রবীভূত বা অধঃক্ষিপ্ত হবে কি-না তা নির্ভর করে ঐ উষ্ণতায় লবণটির দ্রাব্যতা গুণফলের মানের উপর। যদি দ্রবণে উপস্থিত কোনো লবণের সংগঠক আয়নগুলোর যথোপযুক্ত মোলার ঘনমাত্রার গুণফল ঐ উষ্ণতায় লবণটির দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে যায়, তাহলে লবণটি অধঃক্ষিপ্ত হবে। যদি ঐ গুণফলের মান লবনটির দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করতে না পারে, তাহলে লবণটি দ্রবনে দ্রবীভূত থাকে। এটিই দ্রাব্যতা গুণফলের নীতি নামে পরিচিত। Cu2+ হলো গ্রুপ II এবং Ni হলো গ্রুপ IIIB এর অন্তর্ভুক্ত। উদ্দীপকের CuS ও Nis এর দ্রাব্যতা গুণফল বিবেচনা করলে দেখা যাচ্ছে যে Nis এর দ্রাব্যতা CuS এর তুলনায় অনেক বেশি। দ্রাব্যতা বিশিষ্ট CuS থেকে Nis হতে পৃথক করার জন্য সমআয়ন প্রভাব প্রয়োগ করা হয়। - [গণিত] HCI এর বিয়োজিত H+ দ্রবণে উপস্থিত থাকার কারণে 2H+ আয়নের সমআয়নের প্রভাবে H2S বিয়োজন মাত্রা মারাত্মকভাবে হ্রাস পায়। অর্থাৎ HCI এর উপস্থিতির কারণে H2S বিয়োজন রহিত হয়। দ্রবনে S 2- এর মাত্রা কম হওয়াতে Cu2+ এর দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে। কিন্তু Ni2+ আয়ন ও S 2- আয়নের মোলার ঘনমাত্রার গুণফল NiS এর উচ্চ দ্রব্যতার গুণফলকে অতিক্রম করতে পারে না। ফলে দ্রবণে Ni2+ ও Cu2+ উপস্থিত থাকলেও কেবল CuS অধক্ষিপ্ত হয়। এভাবে সমআয়ন প্রভাবের মাধ্যমে Cu2+ পৃথক করলে দ্রবণে Ni2+ অবশিষ্ট থাকে। অতএব, HCI এর H+ এর সমআয়ন প্রভাবকে কাজে লাগিয়ে ছাত্রী Cu2+ আয়নকে পৃথক করলো ।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
আয়ন পৃথকীকরণে উদ্দীপকের ছাত্রটি দ্বারা অনুসৃত নীতিটি পর্যালোচনা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর