মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের X, Y ও Z মৌলত্রয় যথাক্রমে Na, Mg এবং Al। মৌলসমূহের ক্লোরাইডসমূহ যথাক্রমে NaCl, MgC2, AICI3। ক্লোরাইডসমূহের অ্যানায়ন একই কিন্তু ক্যাটায়ন ভিন্ন। ফলে যৌগসমূহের সমযোজী ধর্ম এসব যৌগে উপস্থিত ক্যাটায়নের উপর নিজ করে। NaCl, MgCl2 ও AICl3 যৌগসমূহে উপস্থিত ক্যাটায়নসমূহ Na+, Mg2+ ও Al3+ ফাযানের সূত্রানুযায়ী আমরা জানি, ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে এর পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ, ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রনকে আকর্ষণ ও নিউক্লিয়াসকে বিকর্ষণের ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আয়নিক হতে সমযোজী বৈশিষ্ট্য লাভের প্রবণতা বৃদ্ধি পায় । NaCl, MgCl2 ও AlCl3 যৌগ তিনটিতে অ্যানায়ন একই (Cl-), কিন্তু ক্যাটায়নসমূহের চার্জ সংখ্যা ভিন্ন অর্থাৎ Na+, Mg2+ ও Al3+ এর চার্জ যথাক্রমে +1, +2 ও +3। কাজেই এই ক্যাটায়ন তিনটির পোলারায়ন ক্ষমতা প্রদর্শনের ক্রম হলো- A3+ > Mg2+ > Na+ আবার, ফাজানের নীতি অনুসারে, ক্যাটায়নের পোলারায়ন মাত্রা বা ক্ষমতা যতো বেশি হবে তার যৌগের সমযোজী বৈশিষ্ট্য ততো বেশি হবে। কাজেই ক্যাটায়নধারী যৌগগুলোর সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হলো- AlCl3 > MgCl2 > NaCl সুতরাং, মৌলসমূহের ক্লোরাইডগুলোর মধ্যে AICI3 সর্বাপেক্ষা অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করব…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর