P টাইপ অর্ধ পরিবাহীর আধান বাহক হোল- ব্যাখ্যা করো।
উত্তর: p-টাইপ অর্ধ-পরিবাহী তৈরি করা হয় বিশুদ্ধ অর্থ-পরিবাহী কেলাসের মধ্যে, বহিঃস্থ কক্ষপথে তিনটি ইলেকট্রন আছে এমন পরমাণু, অতি সামান্য পরিমাণ ভেজাল দিয়ে। এতে ভেজাল পরমাণু তার চারপার্শ্বস্থ চারটি মূল পরমাণুর সাথে সমযোজী বন্ধন সৃষ্টি করতে একটি ইলেকট্রনের ঘাটতি হয়। ফলে ভেজাল পরমাণুর বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হয় সাত, অর্থাৎ যোজন ব্যান্ডে একটি হোল সৃষ্টি হয়। p-টাইপ অর্ধ-পরিবাহীতে বিভব প্রয়োগ করা হলে হোল তার পার্শ্ববর্তী পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে ফলে পার্শ্ববর্তী পরমাণুতে হোল সৃষ্টি হয়। এভাবে হোল পরমাণু থেকে পরমাণুতে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃস্টি করে। তাই বলা যায় p টাইপ অর্থ পরিবাহীর আধান বাহক হোল।
HSC Physics 2nd Paper Chapter 8: আধুনিক পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 8: আধুনিক পদার্থবিজ্ঞান · সৃজনশীল
P টাইপ অর্ধ পরিবাহীর আধান বাহক হোল- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর