নিউক্লিয় ফিশন এবং ফিউশনের মধ্যে কোনটি বেশি ক্ষতিকর।-ব্যাখ্যা কর।
উত্তর: নিউক্লিয় ফিশন বিক্রিয়া ফিউশন অপেক্ষা বেশি ক্ষতিকর। ফিউশন বিক্রিয়ায় কোনো chain বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া থাকে না। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় নিউক্লিয়াসকে ভাঙতে নিউট্রন ব্যবহৃত হয়, যার ফলে কিছু শক্তি মুক্ত হয়। এ মুক্ত শক্তি পানি গরম করে যা ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু অতিরিক্ত নিউট্রনগুলো আরও নিউক্লিয়াসকে ভাঙে, ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং আরও নিউট্রন নির্গত হয়। এ বিক্রিয়া বা নিউট্রন নির্গমনের হার নিয়ন্ত্রণ করা না গেলে তা ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে। অপরদিকে ফিউশন বিক্রিয়ায় হালকা পরমাণুগুলো যুক্ত হয়ে ভারী পরমাণু তৈরি করে শক্তি নির্গত করে। এ শক্তি পেতে চাপ ঠিক রাখতে হয়। যদি কোনো সমস্যা বা চৌম্বকক্ষেত্র অকার্যকর হয়, বিক্রিয়া আপনা আপনিই থেমে যায়। ফলে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। তাই নিউক্লিয় ফিশন ও ফিউশান বিক্রিয়ার মধ্যে ফিশন বেশি ক্ষতিকর।
HSC Physics 2nd Paper Chapter 8: আধুনিক পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 8: আধুনিক পদার্থবিজ্ঞান · সৃজনশীল
নিউক্লিয় ফিশন এবং ফিউশনের মধ্যে কোনটি বেশি ক্ষতিকর।-ব্যাখ্যা কর।
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর