বন্ধনশক্তির ওপর পরমাণুর স্থায়িত্ব নির্ভর করে না, নির্ভর করে নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তির ওপর- ব্যাখ্যা কর।
উত্তর: পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির উপর। কারণ নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তি যত বেশি হবে প্রতিটি নিউক্লিয়ন তত শক্তভাবে যুক্ত থাকবে। যেমন- U-235 এর বন্ধনশক্তি 1786 MeV এবং Fe-56 এর বন্ধনশক্তি 492.8 MeV। কিন্তু আমরা জানি Fe-56 সবচেয়ে বেশি স্থায়ী নিউক্লিয়াস এবং U-235 অস্থায়ী। কারণ F-56 এর গড় বন্ধনশক্তি 8.8 MeV যা U-235 এর গড় বন্ধনশক্তি 7.6 MeV থেকে বেশি। তাই বলা যায় নিউক্লিয়াসের স্থায়ীত্ব বন্ধনশক্তি নয় গড় বন্ধনশক্তির উপর নির্ভর করে।
HSC Physics 2nd Paper Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান · সৃজনশীল
বন্ধনশক্তির ওপর পরমাণুর স্থায়িত্ব নির্ভর করে না, নির্ভর করে নিউক্লি…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর