ধাতুর পরমাণুর বাইরে শক্তিস্তরের ইলেকট্রনগুলো কিভাবে শক্তি ব্যান্ড গঠন করে। ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, বোরের তত্ত্বানুযায়ী পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে কতগুলো নির্দিষ্ট শক্তিবিশিষ্ট অনুমোদিত কক্ষপথে আবর্তন করতে পারে। সুতরাং একটি বিচ্ছিন্ন পরমাণুর কথা চিন্তা করলে ইলেকট্রনগুলো কতকগুলো বিচ্ছিন্ন শক্তিস্তরে অবস্থান করে। কিন্তু কঠিন পদার্থের কেলাসের মধ্যে অনেকগুলো পরমাণু ধারাবাহিক সজ্জায় ঘনসন্নিবিষ্ট থাকে বলে পরমাণুগুলো পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। ফলে বিভিন্ন পরমাণুর ইলেকট্রনগুলো একে অপরকে প্রভাবিত করে এবং ইলেকট্রনের শক্তিস্তরগুলো পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তন পরমাণুর বাইরের খোলকের ইলেকট্রনগুলোর ক্ষেত্রেই সবচেয়ে বেশি হয়। এর কারণ হচ্ছে কেলাসের মধ্যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো কেবলমাত্র একটি পরমাণুর অধীনে থাকে না। এছাড়া ঘনসন্নিবিষ্ট পরমাণুগুলো একই শক্তিস্তরের বিভিন্ন ইলেকট্রনগুলোর শক্তিও অভিন্ন থাকে না। ফলে কেলাসিত কঠিন পদার্থের মধ্যে পরমাণুর বাইরের দিকের শক্তিস্তরগুলো ভেঙে গিয়ে তৈরি হয় বিস্তৃত শক্তি ব্যান্ড।
HSC Physics 2nd Paper Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান · সৃজনশীল
ধাতুর পরমাণুর বাইরে শক্তিস্তরের ইলেকট্রনগুলো কিভাবে শক্তি ব্যান্ড গ…
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর