অনেকক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহের জন্য BC অংশের প্রবাহের চেয়ে MN অংশের প্রবাহ বেশি নিরাপদ- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লেখচিত্রেটিতে ডায়োডের V I লেখচিত্র অঙ্কন করা - হয়েছে। চিত্রটিতে MN দ্বারা সম্মুখী ঝোঁক বোঝানো হচ্ছে এবং BC দ্বারা বিমুখী ঝোঁক বোঝানো হয়েছে। ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে, কোষের ধনাত্মক প্রান্ত p- টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত n- টাইপ বস্তুর সাথে সংযুক্ত হয়, তবে তাকে সম্মুখী ঝোঁক বলে। এই সংযোগের ফলে p-n জংশন ও বহিস্থ বর্তনীতে প্রবাহ চলে। এই প্রবাহকে বলা হয় সম্মুখী প্রবাহ। এই ধরনের প্রবাহ সম্পূর্ণ নিরাপদ। তাই বেশি সময় ধরে ব্যবহার করলেও যন্ত্রপাতি নষ্ট হওয়া বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু বিমুখী ঝোঁকে ভোল্টেজের পার্থক্য যতই বাড়ানো হোক না কেন তড়িৎ প্রবাহে মানের পরিবর্তন খুবই কম হয়। এই অবস্থায় ভোল্টেজ আরো বাড়াতে থাকলে শেষে হঠাৎ বিপুল পরিমাণ প্রবাহের সৃষ্টি হয়। এই বিপুল প্রবাহের কারণে বিমুখী ঝোঁক বা BC অংশ ব্যবহার করা নিরাপদ নয়। কারণ এতে যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়।
HSC Physics 2nd Paper Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান · সৃজনশীল
অনেকক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহের জন্য BC অংশের প্রবাহের চেয়ে MN অংশের …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর