কোনো চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম বিভব লেখচিত্র আঁক ও ব্যাখ্যা কর।
উত্তর: নিচে কোনো চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম বিভব-এর লেখ চিত্র দেওয়া হলো- আমরা জানি, R ব্যাসার্ধের চার্জিত গোলাকার পরিবাহীর অভ্যন্তরে যেকোনো বিন্দুতে বিভব গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুর বিভবের [গণিত] সমান। অর্থাৎ গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব, এখানে, q = গোলক পৃষ্ঠের চার্জ [গণিত] গোলক পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব [গণিত] গোলকের ব্যাসার্ধ [গণিত] শূণ্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা আবার, গোলকের বাইরে কোনো বিন্দুতে বিভব, [গণিত] এখানে, r = কেন্দ্র হতে ঐ বিন্দুর দূরত্ব অর্থ্যাৎ [গণিত] সুতরাং কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত একটি চার্জিত গোলকের যেকোনো বিন্দুর বিভব সমান বা ধ্রুব কিন্তু পৃষ্ঠ হতে বাইরে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বিভব কমতে থাকে অর্থ্যাৎ বিভব দূরত্বের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
HSC Physics 2nd Paper Chapter 3: চলতড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 3: চলতড়িৎ · সৃজনশীল
কোনো চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম বিভব লেখচিত্…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর