প্রত্যাবর্তী প্রক্রিয়া হল এমন একটি প্রক্রিয়া যাকে এর পরিপার্শ্বের দ্বারা এর বৈশিষ্ট্যসমূহের ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়।পুরো প্রত্যাবর্তী প্রক্রিয়া জুড়ে, সিস্টেমটি তার চারপাশের পরিবেশের সাথে সাথে তাপগতীয় ভারসাম্য বজায় রাখে। প্রত্যাবর্তী হয়ে যাওয়ার পরে এটি সিস্টেম বা পরিপার্শ্বে কোনও পরিবর্তন সাধন করে না। যেহেতু প্রত্যাবর্তী প্রক্রিয়াটি সমাপ্ত হতে অসীম পরিমাণ সময় লেগে থাকে, তাই সম্পূর্ণ প্রত্যাবর্তী প্রক্রিয়াসমূহ অসম্ভব বিবেচনা করা হয়। যাইহোক, যদি পরিবর্তন চলাকালীন সিস্টেমটি প্রয়োগকৃত পরিবর্তনের চেয়ে খুব দ্রুত সাড়া দেয়, তবে প্রত্যাবর্তীতা থেকে বিচ্যুতি নগণ্য হতে পারে। একটি প্রত্যাবর্তী চক্রে একটি চক্রীয় প্রত্যাবর্তী প্রক্রিয়া , সিস্টেম ও তার পরিপার্শ্ব তাদের পূর্বাবস্থায় পুনরায় ফেরত আসবে যদি একটি অর্ধচক্র সাধিত হবার পরই অপর অর্ধচক্র সাধিত হয়।