সকল পর্যায়বৃত্তি গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান পুণরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত্ত গতি বলে। কিন্তু সরল ছন্দিত গতিও এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। তবে সরল ছন্দিত গতি একটি বিশেষ নিয়ম মেনে চলে। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার গতিকে তখনই সরল ছন্দিত গতি বলা যাবে যখন কণাটির ত্বরণ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়। সুতরাং সকল সরল ছন্দিত গতি এক বিশেষ ধরণের পর্যাবৃত্ত গতি। কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতির বিশেষ নিয়মগুলো মেনে চলে না। যেমন- ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি এগুলো পর্যাবৃত্ত স্পন্দন, কিন্তু সরল ছন্দিত গতি নয়। আবার দেয়াল ঘড়ির পেন্ডুলামের গতি হলো সরল ছন্দিত গতির উদাহরণ, কিন্তু এটি আবার এক ধরণের পর্যাবৃত্ত গতি। তাই বলা যায় সকল পর্যায়বৃত্ত গতি সরল দোলন গতি নয়।
HSC Physics 1st Paper Chapter 8 : পর্যাবৃত্ত গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 8 : পর্যাবৃত্ত গতি · সৃজনশীল
সকল পর্যায়বৃত্তি গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর