হাতঘড়ির কাঁটার গতি কি দোলন গতি? ব্যাখ্যা কর।
উত্তর: যখন পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু পর্যায়কালের অর্ধেক সময় একই দিকে চলে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে পথ পাল্টায়, তখন ঐ বস্তুর গতি দোলন গতি হয়।যেমনঃ, হাতঘড়ির কাঁটা সর্বদা একই দিকে গতিশীল থেকে তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। সুতরাং, পর্যাবৃত্ত গতি হলেও হাতঘড়ির কাঁটার গতি দোলন গতি নয়।
HSC Physics 1st Paper Chapter 8 : পর্যাবৃত্ত গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 8 : পর্যাবৃত্ত গতি · সৃজনশীল
হাতঘড়ির কাঁটার গতি কি দোলন গতি? ব্যাখ্যা কর।
উত্তর