সব দোলক সরল দোলক নয়- ব্যাখ্যা কর।
উত্তর: যখন পর্যাবৃত্ত গতিসম্পন্ন একটি বস্তু পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিক থেকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বা দোলন গতি বলে। যদি স্পন্দন গতিসম্পন্ন বস্তুর ত্বরণ নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয়, তবে এই গতিকে সরল দোলন গতি এবং বস্তুটিকে সরল দোলক বলে। সব দোলকের ক্ষেত্রে বস্তুর ত্বরণ নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয় না। তাই সব দোলক সরল দোলক নয়।
HSC Physics 1st Paper Chapter 8 : পর্যাবৃত্ত গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 8 : পর্যাবৃত্ত গতি · সৃজনশীল
সব দোলক সরল দোলক নয়- ব্যাখ্যা কর।
উত্তর