'সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম।'— উক্তিটির তাৎপর্য 'বিলাসী' গল্পের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'ধর্ম, বর্ণ, গোত্র ভুলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম।'— উক্তিটি যথার্থ। 'বিলাসী' গল্পে লেখক জাত-বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানবপ্রেম ও ভালোবাসার মহিমা তুলে ধরেছেন। মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে সুস্থ করে তোলে বিলাসী মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিকে বিলাসীর এমন কাজের প্রতিদানস্বরূপ মৃত্যুঞ্জয় তাকে বিয়ে করে। এমনকি সমাজের মানুষ তাদের অন্নপাপের দোহাই দিয়ে সমাজচ্যুত করলে তারা অন্যগ্রামে গিয়ে সংসার শুরু করে । উদ্দীপকে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী যেখানে ব্রাহ্মণ সম্প্রদায়ের সেখানে স্কুলের রান্নার কাজে নিযুক্ত মাসি নিম্ন সম্প্রদায়ের। তাই গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি জেনে স্কুলে এসে অভিযোগ করতে লাগল যে তাদের মহাপাপ হয়েছে। মাসিকে চাকরিচ্যুত করা হোক। কিন্তু প্রধান শিক্ষক তাদের বোঝানোর চেষ্টা করলেন যে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম । আলোচ্য 'বিলাসী' গল্পে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের নিঃস্বার্থ ভালোবাসার মহিমা প্রকাশ করা হয়েছে। বিলাসীর হাতে ভাত খেয়ে অন্নপাপের দায়ে গোড়া হিন্দু সমাজ বিলাসী ও মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করলেও তারা তাদের ভালোবাসার অমর দৃষ্টান্ত স্থাপন করেছে গল্পটিতে। জাতভেদের ঊর্ধ্বে গিয়ে স্থাপন করেছেন ভালোবাসার নিদর্শন। উদ্দীপকেও মানুষকে ভালোবাসার একটি গভীর চেতনা উল্লেখ করা হয়েছে। সব সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
'সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম।'— উক্তিট…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর