মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?
ক. ভাইপোর নানাবিধ সুনাম করা
খ. ভাইপোর নানাবিধ দুর্নাম করা
গ. ভাইপোর সঙ্গে ঝগড়া করা
ঘ. ভাইপোর নানাবিধ সেবা করা
উত্তর: ভাইপোর নানাবিধ দুর্নাম করা
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয়ের প্রকাণ্ড বাগান দখলের লোভ ছিল খুড়ার মনে। তাই সে মৃত্যুঞ্জয়ের নামে গ্রামে নানা কুৎসা রটাত।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · MCQ