গফুরের জীবনবাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: গফুরের জীবনবাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের সাম্প্রদায়িকতার সাদৃশ্য বিদ্যমান। পৃথিবীতে সব মানুষের জন্মপরিচয় এক, তা হলো মানুষ। কিন্তু আত্মস্বার্থে তারা পরস্পরকে হিংসা করে এবং সমাজের লোকদের বিভিন্ন স্তরে বিভাজন করে। মানুষ স্বার্থের কারণে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে পড়ে। উদ্দীপকের দরিদ্র গফুর নিরীহ পশুটিকে খাবারের জোগান দিতে পারে না। এমনকি গরুটি অন্যের ফসল নষ্ট করায় শাস্তিও পায় গফুর। ঘটনাক্রমে রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে গরুটি মারা যায়। তৎকালীন হিন্দু রক্ষণশীল সমাজের শাস্তির ভয়ে সে মেয়েকে নিয়ে রাতের আঁধারে পালিয়ে যেতে বাধ্য হয়। অপরদিকে 'বিলাসী' গল্পের বিলাসী মৃত্যুঞ্জকে সেরা করে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় এর প্রতিদানে বিলাসীকে বিয়ে করে। কিন্তু সমাজ এই বিষয়টিকে স্বীকৃতি দেয় না। কারণ বিলাসী নিচু জাতের সাপুড়ে মেয়ে, আর মৃত্যুঞ্জয় উঁচু জাতের। এ কারণে সমাজের মানুষদের সঙ্গে নিয়ে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া বিলাসীর ওপর নির্মম অত্যাচার চালায়। তাই বলা যায়, গফুরের জীবনবাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের সাম্প্রদায়িকতার সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
গফুরের জীবনবাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? আ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর