উদ্দীপকের স্বর্ণময়ী 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর'।
উত্তর: সাপ খেলা দেখিয়ে সংসারের হাল ধরার চেষ্টা করার দিক থেকে উদ্দীপকের স্বর্ণময়ী ও 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাদৃশ্য রয়েছে। সমাজে নানান শ্রেণি ও নানান পেশার মানুষ থাকে। এদের মধ্যে অনেকেই আছে যারা সাপুড়ে। এরা সাপ খেলা দেখিয়ে পয়সা রোজগার করে এবং ক্ষুন্নিবৃত্তি করে। সামাজিক শ্রেণি অবস্থানে এরা নিচু জাতের। 'বিলাসী' গল্পের তেমনই এক চরিত্র বিলাসী। সে সাপুড়ের কন্যা। পিতার বয়স হয়ে যাওয়ায় সে সাপ খেলা দেখিয়ে পয়সা উপার্জনের চেষ্টা করে। অর্থাৎ সে সংসারের হাল ধরার চেষ্টা করে। উদ্দীপকের স্বর্ণময়ীর মধ্যেও একই প্রবণতা দেখা যায়। তার পিতা বয়সের ভারে ন্যুজ হয়ে পড়ায় সে সাপ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। অর্থাৎ স্বর্ণময়ীও সাপ খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে সংসারের হাল ধরতে চায়, যা বিলাসী চরিত্রের অন্য রূপ। এভাবে সাপ খেলা দেখিয়ে সংসারের হাল ধরার চেষ্টা করার দিক দিয়ে উদ্দীপকের স্বর্ণময়ী 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের স্বর্ণময়ী 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের কোন দিকটির সাথে…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর