উদ্দীপকের পারিবারিক শত্রু 'বিলাসী' গল্পের খুড়াকে কীভাবে প্রতিনিধিত্ব করে? আলোচনা করো।
উত্তর: মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিক অনাচার সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপকের পারিবারিক শত্রু 'বিলাসী' গল্পের খুড়ার প্রতিনিধিত্ব করে। 'বিলাসী' গল্পে চিত্রিত হয়েছে দুই মানব-মানবীর প্রেমের মহিমা। পাশাপাশি বর্ণিত হয়েছে ধর্মীয় গোঁড়ামি, পরনিন্দা, দুর্বলের প্রতি সবলের অত্যাচার ও তৎকালীন হিন্দু সমাজের বীভৎস রূপ। গল্পের মৃত্যুঞ্জয় এক অনাথ যুবক। এক জ্ঞাতি খুড়া ছাড়া আপনজন বলতে তার আর কেউ ছিল না। জ্ঞাতি খুড়া নিজেকে মৃত্যুঞ্জয়ের আম বাগানের অর্ধেক অংশের মালিক বলে প্রচার করে এবং মৃত্যুঞ্জয়ের নামে নানা ধরনের দুর্নাম রটায়। মৃত্যুঞ্জয় কঠিন রোগে আক্রান্ত হলে মৃত্যুর কবল থেকে রক্ষা করে মালো পাড়ার সাপুড়ে কন্যা বিলাসী। মৃত্যুঞ্জয় অসহায় বিলাসীকে বিয়ে করলে সমাজের মানুষ তার বিরুদ্ধে অন্নপাপের অভিযোগ আনে যার নেতৃত্ব দেয় স্বার্থান্বেষী খুড়া। খুড়ার ষড়যন্ত্রে মৃত্যুঞ্জয় ও বিলাসীর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। উদ্দীপকে বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বাবুলের লেখাপড়া বন্ধের উপক্রম হয়। সহপাঠী রানুর বাসায় গৃহশিক্ষক হওয়ায় সে হাফ ছেড়ে বাঁচে। পারিবারিক শত্রুর কারসাজির কারণে এই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত হতে থাকে। বাবুল এবং রানুকে জড়িয়ে ঘৃণ্য অপপ্রচার চলতে থাকে। তারা বুঝতে পারে পাড়া-প্রতিবেশী তাকে এড়িয়ে চলছে। ষড়যন্ত্র ও অপপ্রচার যে মানুষের জীবন কীভাবে দুর্বিষহ করে তুলতে পারে তা আমরা 'বিলাসী' গল্পে এবং উদ্দীপকে লক্ষ করি। উদ্দীপকে যেমন একজন পারিবারিক শত্রু দুটি ছেলে মেয়ের জীবন বাধাগ্রস্ত করে তেমনি 'বিলাসী' গল্পের খুড়াও মৃত্যুঞ্জয় ও বিলাসীর জীবন মৃত্যুর দিকে ঠেলে দেয়। বিলাসী আত্মহত্যা করতে বাধ্য হয়। সংগত কারণেই উদ্দীপকের পারিবারিক শত্রু 'বিলাসী' গল্পের খুড়াকে প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের পারিবারিক শত্রু 'বিলাসী' গল্পের খুড়াকে কীভাবে প্রতিনিধিত্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর