''উদ্দীপকের পরিণতি থেকে 'বিলাসী' গল্পের পরিণতি ভয়াবহ।”—মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ''উদ্দীপকের পরিণতি থেকে 'বিলাসী' গল্পের পরিণতি ভয়াবহ।”—মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পের বিলাসী ও মৃত্যুঞ্জয় দুইজন ভিন্ন জাতভুক্ত মানুষ। অনাথ মৃত্যুঞ্জয় একবার অসুস্থ হলে বিলাসী তাকে সেবা-যত্ন করে সুস্থ করে তোলে। তারা বিয়ে করে একসাথে সংসার শুরু করলে গ্রামের মানুষ মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হয়েছে অভিযোগ তুলে বিলাসীকে 'গ্রাম থেকে বের করে দিতে চায়, মৃত্যুঞ্জয় ও বিলাসী পরদিন গ্রাম থেকে চলে যায় । মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন বেছে নেয় ও পরে সাপের কামড়ে মৃত্যুবরণ করে, বিলাসী এই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। উদ্দীপকের ভৃত্য তার কর্তাকে পরম ক্ষমতায় সযত্নে সেবা করে। মুখে জল দিয়ে, মাথায় হাত বুলিয়ে, না ঘুমিয়ে, না খেয়ে কর্তার সেবায় নিয়োজিত থাকে। কর্তাকে বারবার আরোগ্য লাভের আশ্বাস দেন। নিচু জাত হয়েও কর্তার যত্ন করেন উচ্চ মানসিকতা নিয়ে। অবশেষে কর্তার অসুস্থতা তার মধ্যে ছড়িয়ে পড়ে, কর্তার জ্বরের প্রকোপ যেন ভৃত্য তার গায়ে তুলে নেয়। কর্তার জন্য জীবন বাজি রেখে সে জ্বরে আক্রান্ত হয়। 'বিলাসী' গল্পের সমাজ কুসংস্কারাচ্ছন্ন, গোড়া সমাজ। এ সমাজের মধ্যে জাতপ্রথায় প্রাপ্ত পরিচয়ই মানুষের একমাত্র পরিচয় বলে গণ্য করা হয়, মানবিক উদারতার জায়গা এখানে খুব কম। যার কারণেই বিলাসী ও মৃত্যুঞ্জয়কে গ্রাম ছেড়ে সাপুড়ে জীবন বেছে নিতে হয়েছিল। উদ্দীপকের গানে জাতপ্রথার ঊর্ধ্বে গিয়ে সকল মানুষের সমতার সুর প্রতিধ্বনিত হয়েছে। 'বিলাসী' গল্পের বিলাসী কে বরণ করে নিতে হয়েছিল বিয়োগান্তক ফলাফল, অপরদিকে উদ্দীপকের বৃত্তের পরিণতি হয়েছিল অসুস্থতার প্রতিস্থাপনে। ''উদ্দীপকের পরিণতি থেকে 'বিলাসী' গল্পের পরিণতি ভয়াবহ।”—মন্তব্যটি সঠিক।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
''উদ্দীপকের পরিণতি থেকে 'বিলাসী' গল্পের পরিণতি ভয়াবহ।”—মন্তব্যটি ব…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর