পারুল আক্তারের সঙ্গে বিলাসী চরিত্রের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পারুল আক্তারের সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসীর সাদৃশ্যপূর্ণ দিক হলো উদার এবং সেবাব্রতী মানসিকতা। 'বিলাসী' গল্পের বিলাসী উদার ও সেবাপরায়ণ মনোভাবাপন্ন এক নারী । নিচু জাতের মেয়ে হয়েও বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রূষা করে সুস্থ করে তোলে। পোড়োবাড়িতে একা রাত জেগে সে দিন-রাত সেবা করে গেছে মৃত্যুঞ্জয়ের। এজন্য তাকে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয়ের সেবা করে গেছে। পরম মমতা ও ভালোবাসায় আগলে রেখেছে মৃত্যুঞ্জয়কে। উদ্দীপকের পারুল আক্তার একজন মানবিক এবং সেবাপরায়ণ, কোমল স্বভাবের নারী। করোনাকালীন দুর্যোগে তার স্বামী চাকুরী হারিয়ে চরম আর্থিক সংকট এবং মানসিক চাপে শারীরিকভাবেও ভেঙে পড়েন। এই সময়ে পারুল আক্তার সংসারে হাল ধরার পাশাপাশি স্বামীর সেবায় নিয়োজিত হন। মূলত পারুলের আন্তরিকতা, সেবাযত্ন এবং ভালোবাসাই সংসার টিকিয়ে রাখতে সহায়তা করেছে। তাই বলা যায়, তার মানবিকতা ও সেবাপরায়ণ মানসিকতা বিলাসী চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
পারুল আক্তারের সঙ্গে বিলাসী চরিত্রের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর