শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলেয়া খাতুনের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের আলেয়া খাতুনের সাথে বিলাসী গল্পের ন্যাড়ার আত্মীয়ার স্ত্রীর স্বামীভক্তির দিকটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।বিলাসী গল্পের আত্মীয় মারা গেলে তার বিধায় স্ত্রী শোকাহত হয়ে স্বামীর সঙ্গে সহমরণের জন্য হাহাকার করতে থাকে।কিন্তু লাশের পাশে তাকে একাকী রেখে ন্যাড়া যখন মৃতের সৎকারের জন্য লোক ডাকতে বাইরে পা বাড়ায়, সে চিৎকার করে বলে ওঠে যে, সে একা থাকতে পারবে না। উদ্দীপকে আলেয়া খাতুন রাতের বেলা এক হাতে লন্ঠণ আর এক হাতে দড়ি নিয়ে পাশের বাড়ির সালেহা বেগমকে বললেন যে, তার স্বামী মারা যাওয়ায় তিনিও আর বেঁচে থাকতে চান না।কেননা, তিনি তাঁর স্বামীকে প্রাণদিয়ে ভালবাসতেন।তখন সালেহা বেগমের ছোট ছেলে সোহাগ আলেয়া খাতুনের হাতে লন্ঠন কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন সাপে কামড়ানোর ভয়ে।অর্থাৎ তিনি স্বামীর প্রতি লোভ দেখানো ভালোবাসা প্রকাশ করে মারা যাওয়ার কথা বলেছেন।যেমনটি আমরা লক্ষ করি আলোচ্য গল্পের ন্যাড়ার আত্মীয় স্ত্রীর মধ্যেও। সেও স্বামীর মৃত্যুতে লোক দেখানো শোক প্রকাশ করে সহমরনের কথা বলে। সুতরাং মেকি স্বামীভক্তির দিক দিয়ে উদ্দীপকের আলেয়া খাতুন এর সাথে বিলাসী গল্পের ন্যাড়ার আত্মীয় সাদৃশ্য লক্ষ্য করা যায়।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

উদ্দীপকের আলেয়া খাতুনের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য …

উদ্দীপক

আলেয়া খাতুন রাতের বেলা এক হাতে লণ্ঠন আর অন্য হাতে রশি নিয়ে মনের দুঃখে কাঁদতে কাঁদতে পাশের বাড়ির সালেহা বেগমকে এসে বললেন, 'আম্মা, আমার আর বাঁচার এতটুকু ইচ্ছে নেই। যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসলাম সেই যখন আমাকে ছেড়ে চলে গেল তখন আমি বাঁচতে চাই না। আমিও মরতে চাই।' সাহেলা বেগম বললেন, 'দেখ বউমা, এমন কথা বলো না। তোমার শ্বশুরের সাথে ত্রিশ বছর ধরে সংসার করেছি। তিনি মারা যাওয়ার পরে আজও এই ঘর, এই সংসারকে আঁকড়ে পড়ে আছি। কোনোদিন এই সংসার ছেড়ে চলে যাওয়ার চিন্তাও করি নাই। তিনি যেদিন মারা গেলেন, বুকে পাথর বেঁধে সারাটি রাত তার পাশেই বসে ছিলাম। যাও বাড়ি যাও। সব ঠিক হয়ে যাবে।' পাশেই বসে থাকা সালেহা বেগমের ছোট সন্তান সোহাগ আলেয়া খাতুনকে জিজ্ঞাসা করে, 'ভাবী, তোমার হাতে লণ্ঠন কেন?' আলেয়া খাতুন চট করে উত্তর দেয়-'যদি সাপে কামড়ায়!'

Mymensingh · 2022

উত্তর

ন্যাড়ার মাদুলি কবচ দেওয়ার পরে তার কাছে আর অবশিষ্ট রইল বিষহরির আজ্ঞা।

উত্তর

উদ্ধৃত উক্তিটির মাধ্যমে মৃত্যুঞ্জয়ের সেবায় রত বিলাসীর শারীরিক অবস্থাকে বোঝানো হয়েছে। বিলাসী গল্পের নায়ক মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে বিলাসী রাতের পর রাত জেগে সেবা করে।এই নির্বিচ্ছিন্ন পরিশ্রমে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।তার সারা শরীরে একটা অপরিসীম ক্লান্তি ও নিরবিচ্ছিন্ন রাত জাগার ছাপ পড়ে যায়।তার এ সজীবতাহীন ও অবসন্ন শরীরকে গল্পের কথক তুলে ধরেছে উক্তিটির মাধ্যমে।

উত্তর

উদ্দীপকের আলেয়া খাতুনের সাথে বিলাসী গল্পের ন্যাড়ার আত্মীয়ার স্ত্রীর স্বামীভক্তির দিকটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।বিলাসী গল্পের আত্মীয় মারা গেলে তার বিধায় স্ত্রী শোকাহত হয়ে স্বামীর সঙ্গে সহমরণের জন্য হাহাকার করতে থাকে।কিন্তু লাশের পাশে তাকে একাকী রেখে ন্যাড়া যখন মৃতের সৎকারের জন্য লোক ডাকতে বাইরে পা বাড়ায়, সে চিৎকার করে বলে ওঠে যে, সে একা থাকতে পারবে না। উদ্দীপকে আলেয়া খাতুন রাতের বেলা এক হাতে লন্ঠণ আর এক হাতে দড়ি নিয়ে পাশের বাড়ির সালেহা বেগমকে বললেন যে, তার স্বামী মারা যাওয়ায় তিনিও আর বেঁচে থাকতে চান না।কেননা, তিনি তাঁর স্বামীকে প্রাণদিয়ে ভালবাসতেন।তখন সালেহা বেগমের ছোট ছেলে সোহাগ আলেয়া খাতুনের হাতে লন্ঠন কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন সাপে কামড়ানোর ভয়ে।অর্থাৎ তিনি স্বামীর প্রতি লোভ দেখানো ভালোবাসা প্রকাশ করে মারা যাওয়ার কথা বলেছেন।যেমনটি আমরা লক্ষ করি আলোচ্য গল্পের ন্যাড়ার আত্মীয় স্ত্রীর মধ্যেও। সেও স্বামীর মৃত্যুতে লোক দেখানো শোক প্রকাশ করে সহমরনের কথা বলে। সুতরাং মেকি স্বামীভক্তির দিক দিয়ে উদ্দীপকের আলেয়া খাতুন এর সাথে বিলাসী গল্পের ন্যাড়ার আত্মীয় সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উত্তর

উদ্দীপকের সালেহা বেগমের ক্ষেত্রে বিলাসী গল্পে ইহা আর এক শক্তি, উক্তিটি প্রযোজ্য হয়নি।মন্তব্যটি যথার্থ বিলাসী গল্পে কথকের এক আত্মীয় তার স্বামীর মৃত্যুর পরে মৃতদেহের পাশে একা থাকতে ভয় পায়। একসঙ্গে দীর্ঘ দিন সংসার করলেও মৃতদেহের পাশে একা কোন মেয়ে থাকতে চায় না।কথকের মতে, এই ভয়কে অতিক্রম করা সবার পক্ষে সম্ভব নয়।কথক মনে করেন এটি অন্য এক শক্তি যা একসঙ্গে সংসার করলেই সবার মধ্যে আসে না। উদ্দীপকের সালেহা বেগম ত্রিশ বছর সংসার করেন। এরপর তার স্বামী মারা গেলেও তিনি সংসার ছেড়ে যাননি। যেদিন তার স্বামীর মৃত্যু হয় সেদিন সারা রাত্রি মৃত স্বামীর পাশে বসে ছিলেন। মৃতদেহের পাশে বসে থাকার সময় তার মধ্যে কোন ভয় কিংবা আতঙ্কের ভাব দেখা যায়নি।বরয় ভয়কে অতিক্রম করতে পেরেছেন।'বিলাসী' গল্পের মৃত মানুষের সঙ্গে একা সময় পার করার সাহস সবার থাকে না বলে কথক মনে করেছেন।এই সাহস ও শক্তি বহু স্বামী স্ত্রী একসঙ্গে দীর্ঘদিন সংসার করার পরও হয় না।উদ্দীপকের সালেহার ক্ষেত্রে আমরা শক্তি ও সাহস দেখতে পাই।তিনি মৃতস্বামীর পাশে সারারাত থাকলেও তার মধ্যে কোন ভয় পরিলক্ষিত হয়নি।পারস্পরিক মনোজগতে নৈকট্য লাভের এই দিকটিকেই কথক 'ইহা আর একটি শক্তি' বলে অভিহিত করেছেন। আর এই শক্তি উদ্দীপকের সালহা বেগমের মধ্যে প্রকাশ পাওয়ায় প্রশ্নোত্তর মন্তব্যটির যথার্থ হয়ে ওঠেনি বলেই প্রতিমান।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।