শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? বুঝিয়ে লেখ ।

উত্তর: উদ্দীপকটি বিলাসী গল্পের জাত ভেদকে নির্দেশ করে। 'বিলাসী' গল্পে সমাজে বিদ্যমান জাত প্রথার প্রকট চিত্র ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় কায়স্তের সন্তান হয়ে সাপুড়ে কন্যা বিলাসীকে বিয়ে করে। • বিলাসীর হাতের খাবার খেয়ে সে অন্নপাপ করেছে বলে অভিযোগ করে গ্রামবাসী। একপর্যায়ে তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে জাতপ্রথার অসাড়তা সম্পর্কে ভিন্ন ভিন্ন পোশাকে আমরা ভিন্ন ভিন্ন জাতকে চিনতে পারি। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় । আমাদের জাত নির্ধারিত থাকে না। প্রকৃতির কাছে সবাই সমান। উদ্দীপকে যে জাতপ্রথা নিয়ে কথা বলা হয়েছে 'বিলাসী' গল্পে সেই জাতপ্রথার নেতিবাচক দিকগুলো চিত্রিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? বুঝিয়ে লেখ ।

উদ্দীপক

কেউ মালা, কেউ তসবি গলায় তাইতে কী জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে।।

Jessore · 2023

উত্তর

'বিলাসী' গল্পটি প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।

উত্তর

উদ্ধৃত উক্তিটির মাধ্যমে অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবায় রত বিলাসীর শারীরিক অবস্থাকে বোঝানো হয়েছে। 'বিলাসী' গল্পের নায়ক মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে বিলাসী রাতের পর রাত জেগে তার সেবা-শুশ্রূষা করে। এই নিরবচ্ছিন্ন পরিশ্রমে বিলাসী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার সারা শরীরে একটা অপরিসীম ক্লান্তি ও নিরবচ্ছিন্ন রাত জাগার ছাপ পড়ে যায়। তার এ সজীবতাহীন ও অবসন্ন শরীরকে গল্পের কথক তুলে ধরেছে উক্তিটির মাধ্যমে।

উত্তর

উদ্দীপকটি বিলাসী গল্পের জাত ভেদকে নির্দেশ করে। 'বিলাসী' গল্পে সমাজে বিদ্যমান জাত প্রথার প্রকট চিত্র ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় কায়স্তের সন্তান হয়ে সাপুড়ে কন্যা বিলাসীকে বিয়ে করে। • বিলাসীর হাতের খাবার খেয়ে সে অন্নপাপ করেছে বলে অভিযোগ করে গ্রামবাসী। একপর্যায়ে তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে জাতপ্রথার অসাড়তা সম্পর্কে ভিন্ন ভিন্ন পোশাকে আমরা ভিন্ন ভিন্ন জাতকে চিনতে পারি। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় । আমাদের জাত নির্ধারিত থাকে না। প্রকৃতির কাছে সবাই সমান। উদ্দীপকে যে জাতপ্রথা নিয়ে কথা বলা হয়েছে 'বিলাসী' গল্পে সেই জাতপ্রথার নেতিবাচক দিকগুলো চিত্রিত হয়েছে।

উত্তর

'বিলাসী' গল্পে জাতপ্রথার করুণ পরিণতি এবং সার্বিক চিত্র প্রতিফলিত হলেও উদ্দীপকে শুধু এর অসাড়তা নিয়ে কথা বলায় উদ্দীপকে 'বিলাসী' গল্পের পুরো ভাব প্রকাশিত হয়নি । 'বিলাসী' গল্পে তৎকালীন সমাজের জাত প্রথার স্বরূপ বিস্তৃতভাবে চিত্রিত হয়েছে। মৃত্যুঞ্জয় ও বিলাসী পরস্পরকে ভালোবাসলে জাতপ্রথার কারণে তারা কালিমার শিকার হয়। মৃত্যুঞ্জয়কে অন্নপাপের দায়ে অভিযুক্ত করা হয়। তাদের গ্রাম থেকে বের করে দিয়ে ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দেয় সমাজের মানুষ । উদ্দীপকে জাতপ্রথার অপ্রয়োজনীয়তা দেখানো হয়েছে। জাতপ্রথা মানুষেরই সৃষ্টি, মানুষ বিভিন্নভাবে নিজেদের মধ্যে উঁচু-নিচু ভেদ তৈরি করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের কোনো জাত পরিচয় থাকে না। 'বিলাসী' গল্পে জাতপ্রথা নিয়ে আলোকপাত করার পাশাপাশি নর- নারীর ভালোবাসার রূপও প্রকাশিত হয়েছে। 'বিলাসী' গল্পে সংকীর্ণ সমাজ দৃষ্টির ঊর্ধ্বে মানব-মানবীর প্রেমের স্বরূপ তুলে ধরা হয়েছে। বর্ণবাদী সমাজের দৃষ্টি-ভঙ্গি প্রকাশিত হয়েছে। অসচেতন মানুষের অন্ধ বিশ্বাস প্রবণতা দেখানো হয়েছে। এর সাথে জাতপ্রথার বলী হয়ে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি এ গল্পে দৃশ্যমান। উদ্দীপকে জাতপ্রথার একটিমাত্র দিক আলোচিত হওয়ায় উদ্দীপকটি 'বিলাসী' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি বলে আমি মনে করি।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।