শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের 'গো-হত্যা' এবং 'বিলাসী' গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- বিশ্লেষণ কর।

উত্তর: "উদ্দীপকের 'গো-হত্যা' এবং 'বিলাসী' গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ।' পৃথিবীতে সব মানুষ সমান। সবারই সম্মান অধিকার আছে। তাই এই পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে চাইলে জাতি-ধর্ম নির্বিশেষে মানুষে-মানুষে সম্প্রীতি গড়ে তুলতে হবে। উদ্দীপকের গফুর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। সে রাগান্বিত হয়ে তার পোষা প্রাণী সন্তানতুল্য মহেশের মাথায় লাঙলের ফলা দিয়ে আঘাত করে। তাতে গরুটি মারা যায়। গোহত্যা করার কারণে প্রায়শ্চিত্তস্বরূপ রাতের আঁধারে তাকে পালিয়ে যেতে হয়। অন্যদিকে 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে মালোপাড়ার সাপুড়েকন্যা বিলাসী সেবা-শুশ্রুষা দিয়ে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়েছে বলে তৎকালীন সমাজ বিষয়টি মেনে নেয়নি। তখনকার কুসংস্কারাচ্ছন্ন সমাজবাসীর বিশ্বাস ছিল- অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। পরবর্তী সময়ে মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা গেলে গ্রামবাসী মৃত্যুঞ্জয়ের মৃত্যুকে অন্নপাপের পরিণাম হিসেবে আখ্যায়িত করে। 'বিলাসী' গল্পে সমাজে জাতিভেদ বিষয়টি পরিলক্ষিত হয়। এই জাতিভেদের কারণে সমাজে নিম্নশ্রেণির মানুষের ওপর নানা অন্যায়- অত্যাচার করা হয়। অন্নপাপের অজুহাতে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার নেতৃত্বে গ্রামের মানুষ সংঘবদ্ধভাবে বিলাসীর ওপর নির্যাতন চালায়। উদ্দীপকের 'গোহত্যা' সমাজের মানুষের তৈরি এমন কিছু নিয়ম- কানুনের বহিঃপ্রকাশ যার কারণে গফুরের মতো নিরীহ বহু মানুষকে বসতভিটা ছেড়ে পালাতে হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

"উদ্দীপকের 'গো-হত্যা' এবং 'বিলাসী' গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথ…

উদ্দীপক

'মহেশ' গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটিকে ঠিকমতো খাবারের জোগান দিতে পারে না। ফসল নষ্ট করার কারণে তাকে জমিদারের শাস্তিও পেতে হয়েছে। একদিন তৃষ্ণার্ত মহেশ পানির জন্য গফুরের মেয়ে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে। রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে মহেশ মারা যায়। গো-হত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আঁধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

Dinajpur · 2024

উত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে।

উত্তর

সাপের ছোবলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে বিলাসী ন্যাড়াকে সাপ- ধরা ও সাপের খেলা দেখাতে নিষেধ করে প্রশ্নোক্ত উক্তিটি করে। মৃত্যুঞ্জয় ও ন্যাড়ার সাপ ধরা নিয়ে অসাবধানতার ভয় সব সময়েই বিলাসীর মনে ছিল। সে জানত সাপ ভয়ংকর প্রাণী। তাই সাপ ধরা আর সাপ খেলানোয় তাদের সতর্ক হতে বিলাসী সব সময়ই উপদেশ দিত। অবশেষে একদিন বিলাসীর কথাই মর্মান্তিকভাবে ফলে গেল। সাপের কামড়ে মৃত্যু হলো মৃত্যুঞ্জয়ের। মিথ্যা প্রতিপন্ন হলো সব মন্ত্রতন্ত্র, মাদুলি, কবচ, মনসার দোহাই ইত্যাদি। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর সাপ আর বিষ সম্পর্কে বিলাসীর ধারণা আরও বন্ধমূল হলো যে তা কতটা ভয়ংকর। তাই বিলাসী ন্যাড়াকে মাথার দিব্যি দিয়ে সাপ ধরতে ও সাপের খেলা দেখাতে নিষেধ করে বলেছিল, 'আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।'

উত্তর

গফুরের জীবনবাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের সাম্প্রদায়িকতার সাদৃশ্য বিদ্যমান। পৃথিবীতে সব মানুষের জন্মপরিচয় এক, তা হলো মানুষ। কিন্তু আত্মস্বার্থে তারা পরস্পরকে হিংসা করে এবং সমাজের লোকদের বিভিন্ন স্তরে বিভাজন করে। মানুষ স্বার্থের কারণে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে পড়ে। উদ্দীপকের দরিদ্র গফুর নিরীহ পশুটিকে খাবারের জোগান দিতে পারে না। এমনকি গরুটি অন্যের ফসল নষ্ট করায় শাস্তিও পায় গফুর। ঘটনাক্রমে রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে গরুটি মারা যায়। তৎকালীন হিন্দু রক্ষণশীল সমাজের শাস্তির ভয়ে সে মেয়েকে নিয়ে রাতের আঁধারে পালিয়ে যেতে বাধ্য হয়। অপরদিকে 'বিলাসী' গল্পের বিলাসী মৃত্যুঞ্জকে সেরা করে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় এর প্রতিদানে বিলাসীকে বিয়ে করে। কিন্তু সমাজ এই বিষয়টিকে স্বীকৃতি দেয় না। কারণ বিলাসী নিচু জাতের সাপুড়ে মেয়ে, আর মৃত্যুঞ্জয় উঁচু জাতের। এ কারণে সমাজের মানুষদের সঙ্গে নিয়ে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া বিলাসীর ওপর নির্মম অত্যাচার চালায়। তাই বলা যায়, গফুরের জীবনবাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের সাম্প্রদায়িকতার সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

"উদ্দীপকের 'গো-হত্যা' এবং 'বিলাসী' গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ।' পৃথিবীতে সব মানুষ সমান। সবারই সম্মান অধিকার আছে। তাই এই পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে চাইলে জাতি-ধর্ম নির্বিশেষে মানুষে-মানুষে সম্প্রীতি গড়ে তুলতে হবে। উদ্দীপকের গফুর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। সে রাগান্বিত হয়ে তার পোষা প্রাণী সন্তানতুল্য মহেশের মাথায় লাঙলের ফলা দিয়ে আঘাত করে। তাতে গরুটি মারা যায়। গোহত্যা করার কারণে প্রায়শ্চিত্তস্বরূপ রাতের আঁধারে তাকে পালিয়ে যেতে হয়। অন্যদিকে 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে মালোপাড়ার সাপুড়েকন্যা বিলাসী সেবা-শুশ্রুষা দিয়ে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়েছে বলে তৎকালীন সমাজ বিষয়টি মেনে নেয়নি। তখনকার কুসংস্কারাচ্ছন্ন সমাজবাসীর বিশ্বাস ছিল- অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। পরবর্তী সময়ে মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা গেলে গ্রামবাসী মৃত্যুঞ্জয়ের মৃত্যুকে অন্নপাপের পরিণাম হিসেবে আখ্যায়িত করে। 'বিলাসী' গল্পে সমাজে জাতিভেদ বিষয়টি পরিলক্ষিত হয়। এই জাতিভেদের কারণে সমাজে নিম্নশ্রেণির মানুষের ওপর নানা অন্যায়- অত্যাচার করা হয়। অন্নপাপের অজুহাতে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার নেতৃত্বে গ্রামের মানুষ সংঘবদ্ধভাবে বিলাসীর ওপর নির্যাতন চালায়। উদ্দীপকের 'গোহত্যা' সমাজের মানুষের তৈরি এমন কিছু নিয়ম- কানুনের বহিঃপ্রকাশ যার কারণে গফুরের মতো নিরীহ বহু মানুষকে বসতভিটা ছেড়ে পালাতে হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

  • নিচু জাতের হাতে ভাত খাওয়া
  • নিচু জাতের মেয়ে নিকা করা
  • সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা
  • উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

যশোর বোর্ড

  • ভালোবাসা
  • বিধি-ব্যবস্থা
  • বংশ মর্যাদা
  • বিষহরির আজ্ঞা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?

  • স্বজাতির হাতে খাবার খেয়ে
  • উঁচু জাতের হাতে ভাত খেয়ে
  • নিচু জাতের হাতে ভাত খেয়ে
  • বিধর্মী মানুষের রান্না খেয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?

  • ১৯৩৩ সালে
  • ১৯৩৪ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯৩৬ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?

  • অত্যাধুনিক সমাজের কথা
  • রক্ষণশীল সমাজের কথা
  • প্রগতিশীল সমাজের কথা
  • আধুনিক সমাজের কথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?

  • ভাইপোর নানাবিধ সুনাম করা
  • ভাইপোর নানাবিধ দুর্নাম করা
  • ভাইপোর সঙ্গে ঝগড়া করা
  • ভাইপোর নানাবিধ সেবা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?

  • শাপের ভয়ে
  • মশার কামড়ে
  • মৃত্যুর ভয়ে
  • বাঘের ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?

  • মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে
  • অসুস্থতা থেকে বাঁচার ফলে
  • মৃত্যুঞ্জয়কে সাপে কাটার ফলে
  • বিলাসীকে বিয়ে করার ফলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

  • মৃত্যুঞ্জয়ের
  • ন্যাড়ার
  • বিলাসীর
  • খুড়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?

  • সাদা গোখরো
  • পদ্ম গোখরো
  • কালো গোখরো
  • খরিশ গোখরো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?

কুমিল্লা বোর্ড

  • মানবতা
  • প্রেম
  • লৌকিকতা
  • সম্পদের লোভ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i. বর্ণ-হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii. সমাজের অলিখিত বিধি-ব্যবস্থার প্রতি iii. সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?'ইহা আর একটি শক্তি।'- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কীভাবে?সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সাল'বিলাসী' গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে?মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন?মৃত্যুঞ্জয় নামটি কীভাবে মিথ্যা প্রতিপন্ন হলো?গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী?'যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্ত'অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'- এ উক্তিটি ইঙ্গিত করে- i.

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।