উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্র তুলনীয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের চরিত্রের সাদৃশ্য রয়েছে। গল্পের মৃত্যুঞ্জয় উচ্চ কায়স্থ বংশ এবং বিলাসী নিচু বংশের হওয়ায় তাদের ভালোবাসা ও একত্রে ঘরবাঁধা সমাজপতিরা মেনে নিতে পারেনি। সেই সমাজে সমাজপতিদের মুখের কথাই ছিল আইন। তাদের খেয়ালখুশিমতো চলত সমাজ। এমনি উদ্দীপকের জমিদার পুত্র নদের চাঁদ নীচু জাত বেদের মেয়ের সাথে প্রেম করায় নদের চাঁদের বাবা জমিদার মেনে নিতে পারেনি। উদ্দীপকের নদের চাঁদ যেমন মহুয়ার প্রেমে পড়ে সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল তেমনি বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় বিলাসীকে আপন করতে সমাজপতিদের চোখ রাঙানোকে উপেক্ষা করেছিল।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্র তুলনীয…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর