উদ্দীপকের ভৃত্যের বৈশিষ্ট্যের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকের ভৃত্যের বৈশিষ্ট্যের সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসীর মিল পাওয়া যায়। 'বিলাসী' গল্পের বিলাসী উদার ও সেবাপরায়ণ মনোভাবাপন্ন এক নারী। নিচু জাতের মেয়ে হয়েও বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রূষা করে সুস্থ করে তোলে। পোড়োবাড়িতে একা রাত জেগে সে দিন-রাত সেবা করে গেছে মৃত্যুঞ্জয়ের। এজন্য তাকে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয়ের সেবা করে গেছে। পরম মমতা ও ভালোবাসায় আগলে রেখেছে মৃত্যুঞ্জয়কে। উদ্দীপকের ভৃত্য ও তার কর্তাকে পরম ক্ষমতায় সযত্নে সেবা করে। মুখে জল দিয়ে, মাথায় হাত বুলিয়ে, না ঘুমিয়ে, না খেয়ে কর্তার সেবায় নিয়োজিত থাকে। কর্তাকে বারবার আরোগ্য লাভের আশ্বাস দেন। নিচু জাত হয়েও কর্তার যত্ন করেন উচ্চ মানসিকতা নিয়ে। ভালোবাসা ও মমতায় আগলে রেখেছে কর্তাকে। উদ্দীপকের ভৃত্যের এই সেবাপরায়ন মানসিকতার সঙ্গে 'বিলাসী' গল্পের বিলাসীর সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের ভৃত্যের বৈশিষ্ট্যের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর